জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিসভা, ৩৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান

, , নির্বাহী সম্পাদক,
  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিসভা, ৩৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিসভা, ৩৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান

জগন্নাথপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিসভা, ৩৯ মণ্ডপে নিরাপত্তা জোরদারের আহ্বান

শাহ ফুজায়েল আহমদ, নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪

সুনামগঞ্জের জগন্নাথপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসীন উদ্দিন, জগন্নাথপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নুর হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও শিক্ষাবিদ আবু হোরায়রা সাদ মাস্টার, বিএনপি নেতা এমএ মুকিত ও লুৎফুর রহমান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম এবং পাইলগাঁও ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজমুদ্দিন।

লালমনিরহাটে মাদক ও যৌতুকবিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি লালমনিরহাটে মাদক ও যৌতুকবিরোধী বর্ণাঢ্য সাইকেল র‍্যালি

এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. বদরুদ্দোজা উজ্জল, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শাহাব উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শিমুল আলী, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, পৌর প্রকৌশলী সতীশ গোস্বামী, সাবেক পৌর কমিশনার মুকুল ভট্টাচার্য, সাবেক শিক্ষক প্রতিনিধি নিশিকান্ত রায়, হাজী মো. আবদুস সোবহান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এম এ মতিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক, আবুল হাশিম ডালিম, উপজেলা যুবদলের আহ্বায়ক, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, উপজেলা পূজা উদযাপন কমিটির জয়দ্বীপ সূত্রধর বীর্দ্রে ও বিভাষ দে, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া, সাংবাদিক অমিত দে ও শাহ ফুজায়েল আহমদ, পূজা কমিটির সুবল দেব ও রেনু শর্মাসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

সভায় বক্তারা জানান, জগন্নাথপুর উপজেলায় এবার ৩৯টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা জোরদারের পাশাপাশি পূজা উদযাপন কমিটি, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বক্তারা আরও বলেন, জগন্নাথপুরে অতীতেও দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ উপজেলায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রয়েছে। সেই ঐতিহ্য অক্ষুণ্ন রেখে এবারও উৎসবটি নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে উদযাপনে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।

সভায় ৩৯টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত