জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি
- আপলোডের সময় : Sunday, October 4, 2026,

জগন্নাথপুরে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা কর্মসূচি
শাহ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক, আমার সকাল ২৪
‘হাট-বাজার, হাসপাতাল, অফিস-আদালত, বাড়িঘর রাখলে পরিষ্কার, ডেঙ্গু হবে ছারখার’—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভায় ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও জনসচেতনতা কর্মসূচি শুরু হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকাল ১০টায় জগন্নাথপুর পৌর ভবনের সামনে থেকে এ কর্মসূচি শুরু হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের পরামর্শে এবং পৌরসভার উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে নেতৃত্ব দেন পৌরসভার সচিব সতীশ গোস্বামী। এতে সার্বিক সহযোগিতা করেন সমাজসেবক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ ফুজায়েল আহমদ।
অভিযানের অংশ হিসেবে পৌর পয়েন্টের পাশে আছাবুন্নেছা জামে মসজিদ এলাকাসহ বাজারের বিভিন্ন স্থানে ডেঙ্গু মশার লার্ভা ও প্রজননস্থল ধ্বংসে কীটনাশক স্প্রে করা হয়। পাশাপাশি পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন।
পরে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন পৌরসভার সচিব সতীশ গোস্বামী, ইসলামিক ফাউন্ডেশন জগন্নাথপুরের দায়িত্বপ্রাপ্ত মডেল কেয়ারটেকার মাওলানা হাফিজ মহিবুর রহমান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শাহ ফুজায়েল আহমদ এবং বাজারের ব্যবসায়ী মকবুল হোসেন।
বক্তারা বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। কর্মসূচি শেষে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে চিকিৎসাধীন জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী মো. সোহরাব হোসেনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক শাহ ফুজায়েল আহমদ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।