1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ| ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১২:০১|
ব্রেকিং নিউজ:
টানা ৩০ দিন রাতের দুধ-গুড় পান করার সম্ভাব্য উপকারিতা নওগাঁর আত্রাইয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন জামায়াত প্রার্থী মোঃ খবিরুল ইসলাম আখাউড়ায় যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বিজয় দিবসে ৫৪ প্যারাট্রুপারের বিশ্ব রেকর্ড প্রচেষ্টা ১৪ ডিসেম্বর: ইতিহাসের এই দিনে আলোচিত যত ঘটনা ওসমান হাদীকে গুলি: আখাউড়া সীমান্তে বিজিবির সতর্কাবস্থা শহিদ বুদ্ধিজীবী দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকের ওপর অতর্কিত হামলা বেলকুচিতে ২০ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার ১৪ ডিসেম্বর/২৫ইং — শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত বাংলাদেশে ৫৮% স্তন ক্যান্সার রোগীর ধরন লুমিনাল এ ও বি বগুড়ায় ২৫ বোতল মাদক সিরাপসহ নারী গ্রেপ্তার নবনিযুক্ত ফরিদপুর পুলিশ সুপারের ঘোষণা: পুলিশ সুপার বোরহানউদ্দিন থানা পরিদর্শন ও সুধী সমাবেশে অংশ নিলেন শহীদ বুদ্ধিজীবী দিবসে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জ্ঞাপন ফরিদপুর-৪: মুফতি রায়হান জামিল নিজের নির্বাচনী ব্যানার পোড়ালেন মশাং চকমান সোনার বেগুন যুব সমাজের ১১তম কোরআন মাহফিল” বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সালথায় কৃষক দলের দোয়া মাহফিল দিরাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মুকুল ঠাকুর ধামাইল উৎসব–২০২৫ অনুষ্ঠিত নীলফামারীর কিশোরগঞ্জে ভিসা প্রতারক গ্রেফতার গোমস্তাপুর থানার ওসির সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নাশকতা ঠেকাতে কঠোর অবস্থানে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ ওসমান হাদীর উপর হামলার প্রতিবাদে সালথায় এনসিপির মশাল মিছিল ডাকাতির ঘটনায় যুবক আটক নবীনগরে প্রকাশ্যে গুলাগুলি: ৫ জন গ্রেফতার উসমান হাদীর ওপর হামলার প্রতিবাদে সালথায় জামায়াতের বিক্ষোভ শেখ হাসিনার নির্দেশেই হাদির ওপর হত্যাচেষ্টা চালানো হয়েছে: দুলু শৈলকুপা–গাড়াগঞ্জ সিএমভি সড়কের কাজে শুরুতেই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ হাদীকে গুলিবিদ্ধের প্রতিবাদে বেলকুচিতে বিএনপির বিক্ষোভ মিছিল ফরিদপুরে ট্রেনে কাটা পড়ে ব্যক্তি নিহত শার্শায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি খুনে টাইলস মিস্ত্রি গ্রেপ্তার: হত্যার দায় স্বীকার শরিফ ওসমান হাদির ওপর গুলির প্রতিবাদে সিরাজগঞ্জে বিপ্লবী ছাত্রজনতার বিক্ষোভ আত্রাইয়ে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে বিএনপির মতবিনিময় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফোনে নাগালের বাইরে তারাগঞ্জে মুক্তিযোদ্ধা দম্পতি হত্যাকাণ্ডে ১ জন গ্রেপ্তার ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ, অবস্থা আশঙ্কাজনক ফরিদপুরের প্রখ্যাত আলেম আল্লামা হেলাল উদ্দিন হুজুর ইন্তেকাল ফরিদপুরে অটোরিকশায় ছিনতাই চেষ্টা, জনতার হাতে আটক যুবক ডেমরায় ময়লার গাড়ির ধাক্কায় দুই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত

জগন্নাথপুরে জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শনিবার, মার্চ ২৯, ২০২৫,
জগন্নাথপুরে জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
জগন্নাথপুরে জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

জগন্নাথপুরে জমিয়তের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি ওয়াক্কাস) অংশের জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৮ মার্চ) জগন্নাথপুর বাজারে আর এফ সি রেস্টুরেন্টে উপজেলা জমিয়তের আহবায়ক হাফিজ সৈয়দ ও জায়রুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা এরশাদ খান আল হাবিব এবং যুগ্ম সদস্য সচিব মাওলানা এম শাহিনুর রহমানের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জমিয়তের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- জমিয়তের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এবং জমিয়ত মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ তালহা আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা হোসাইন আহমেদ, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত নির্বাহী সভাপতি মাওলানা খলিলুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক এম আব্দুল হাফিজ, জামায়াতে ইসলামী বাংলাদেশ জগন্নাথপুর শাখার সাধারণ সম্পাদক মাওলানা আফজল হোসাইন, উপজেলা বিএনপি নেতা এবং যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহফুজুল করিম, বাংলাদেশ খেলাফত মজলিস জগন্নাথপুর শাখার সেক্রেটারি মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল, শাহজাহান মিয়া, জগন্নাথপুর বাজারের জয়েন সেক্রেটারি লিটন মিয়া প্রমুখ।

অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন- যুব জমিয়ত সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা কবির আহমদ খান, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়েস আহমদ, জগন্নাথপুর উপজেলা যুব জমিয়ত আহবায়ক আবু আসাদ চৌধুরী, সদস্য সচিব আক্তার হোসেন, পৌর জমিয়ত আহবায়ক জাহিদ আহমেদ, ছাত্র জমিয়ত আহবায়ক সৈয়দ একরামুল হক সহ সকল ইউনিয়নের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাওলানা জয়নাল আবেদীন বলেন, অতীতের ন্যায় বিএনপি জোটের প্রার্থী হিসেবে তালহা আলমকে জমিয়ত ধানের শীষের প্রার্থী হিসেবে চায়। জগন্নাথপুরের উন্নয়নে জমিয়তের বিকল্প নেই।

প্রধান বক্তা তালহা আলম বলেন, সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় জগন্নাথপুরের একটি পিলার।
বিশেষ করে জগন্নাথপুর পৌর এলাকার উল্লেখযোগ্য মানুষ হিন্দু সম্প্রদায়ের। তালহা আলম আগামীতেও বিশেষতভাবে হিন্দু সম্প্রদায়ের উন্নয়নে কাজ করতে চান। তিনি আরো বলেন, জগন্নাথপুরে একমাত্র পৌর এলাকায় ফ্যাসিবাদ ডামি ভোট বিরোধী আন্দোলন যুগপৎ নেতা তারেক রহমানের কর্মসূচি পালন করে তালহা আলমের নেতৃত্বে জমিয়ত। আগামীতে তারই প্রেক্ষিতে ধানের শীষের মনোনয়ন চায় তার দল।

প্রয়োজনীয় সংস্কার শেষ করে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তীকালীন সরকারকে দাবি করেন তিনি।

জগন্নাথপুর উপজেলার প্রায় পাঁচ শতাধিক নেতৃবৃন্দ এবং অতিথিদের নিয়ে প্রাণবন্ত অনুষ্ঠান হয়ে উঠে জমিয়ত কর্মীদের একটি মিলন মেলা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2025 Amar Sokal 24