জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

  • আপলোডের সময় : Tuesday, September 1, 2026,
জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

জগন্নাথপুরে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান ও কোর রোড নেটওয়ার্ক বিষয়ক কর্মশালা

শাহ্ ফুজায়েল আহমদ
নির্বাহী সম্পাদক

সুনামগঞ্জের জগন্নাথপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন, কোর রোড নেটওয়ার্কের অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য যাচাইয়ের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইসলাম উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেনের পরিচালনায় কর্মশালায় মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জিআইএস স্পেশালিস্ট বেটস সাকিব হাসান।

বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন মোকসেদের মৃত্যু, গ্রেপ্তার ৭ বগুড়ায় আমবাগান নিয়ে বিরোধে হামলা: চিকিৎসাধীন মোকসেদের মৃত্যু, গ্রেপ্তার ৭

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা সাদ মাস্টার, জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার প্রতিনিধি উপপরিদর্শক নুরুল আলম এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুল আলম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

মুক্ত আলোচনায় বক্তব্য দেন চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহিদুল ইসলাম বকুল, রানীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ছদরুল ইসলাম, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক গোবিন্দ দে, শাহ্ ফুজায়েল আহমদ, আল আমীন, বাস মালিক সমিতির প্রতিনিধি মুকুল কর এবং সিএনজি মালিক-শ্রমিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম খেজরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কর্মশালায় এলজিইডির বাস্তবায়নে উপজেলার গুরুত্বপূর্ণ ছয়টি সড়ককে প্রাথমিকভাবে গ্রামীণ কোর রোড নেটওয়ার্কের আওতায় আনার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, এসব সড়ক টেকসই ও মানসম্মতভাবে নির্মাণ ও সংস্কার করা হলে উপজেলার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনায় জগন্নাথপুর উপজেলার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার বর্তমান চিত্র তুলে ধরে ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক মাস্টারপ্ল্যানে অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বক্তারা।

উপজেলা প্রকৌশলী সোহরাব হোসেন এলজিইডির আওতাধীন বিভিন্ন সড়ক সংস্কারে ইতোমধ্যে নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ চলছে এবং খুব শিগগিরই এলাকার সর্বস্তরের মানুষ এসব উদ্যোগের সুফল পাবেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত