1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উদ্বোধন - আমার সকাল ২৪ |
১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:১১|
ব্রেকিং নিউজ:
শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার আশুগঞ্জে ট্রাকভর্তি চোরাই বৈদ্যুতিক মালামাল উদ্ধার, ৩ চোর গ্রেফতার পঞ্চগড় প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত নিষেধাজ্ঞা অমান্য করেই চলছে ভারী ট্রাক: ঝুঁকিতে কুড়িগ্রামের ঐতিহ্যবাহী সোনাহাট ব্রীজ বরগুনায় ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা প্রশাসনের র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ ইফতারের আগে স্ত্রীর হত্যা, স্বামী থানায় আত্মসমর্পণ ভাঙ্গুড়ার শরৎনগর হাটের টোল রেট পুনঃনির্ধারণের দাবি ফরিদপুরে ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা র‍্যালি ফরিদপুরে যৌথ অভিযানে ২০ জনের বিনাশ্রম কারাদণ্ড পীরগঞ্জে করণাই বাজারে ট্রান্সফরমার চুরির চেষ্টা, এলাকায় উদ্বেগ উপমহাদেশের নিরাপত্তা ও পারমাণবিক সক্ষমতা নিয়ে বিশ্লেষণ কিশোরগঞ্জে ভিজিএফ তালিকা অনুমোদনে অভিযোগ: ইউপি সদস্যদের সংবাদ সম্মেলন ঈদকে ঘিরে ভুলতা গাউছিয়ায় বাণিজ্যের উন্মাদনা দৌলতপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান হবিগঞ্জে ধানের তুষের বস্তার ভেতর থেকে ভারতীয় কসমেটিকস জব্দ বরগুনায় শ্রমজীবী মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ মনিরামপুরে পড়ে মাথা আঘাতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রমের উদ্বোধন আজ দুর্গাপুরে ছাত্র ইউনিয়নের বিরিশিরি ইউনিয়ন কমিটি গঠন মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৫ জনের সাজা টাকার বিনিময়ে ‘জুলাই যোদ্ধা’ বানানোর অভিযোগ: মহম্মদপুরের রফিক মাস্টারকে ঘিরে ক্ষোভ বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন পাকিস্তান যদি ধ্বংস হয়ে যায় উপমহাদেশে মুসলিমদের উপর গণহত্যা হবে

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উদ্বোধন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, মে ২৩, ২০২৫,
জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উদ্বোধন

জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলা ২০২৫ সর্বস্তরের জনগণের উপস্থিতিতে উদ্বোধন

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদকঃ

সুনামগঞ্জের জগন্নাথপুরে কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন হয়েছে। (২২ মে ) বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০মিনিটে জগন্নাথপুর উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় আবদুস সামাদ আজাদ অডিটরিয়াম মাঠে ৬ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বরকত উল্লাহ্।

এ সময় জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) জয়নাল হোসেন, জগন্নাথপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মোঃ আফজাল হোসেন ।

জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সাহাব উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোস্তফা আহসান হাবিব, উপজেলা সহকারী আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আবুল আজাদ পাবেল,
চিলাউরা- হলদিপুর ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, পাটলি ইউনিয়ন চেয়ারম্যান আঙ্গুর মিয়া ।

বন বিভাগের জাকির হোসেন, কৃষি অফিসের রাজন আকন্দ, তপন চন্দ্র শীল সহ সকল কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, কৃষক-কৃষাণী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মেলায় আধুনিক কৃষি প্রযুক্তির ২২ টি স্টল বসেছে। এসব স্টলে নানা প্রযুক্তি ব্যবহার করে ধান, শাক-সবজি, ফল-ফুল সহ কিভাবে বিভিন্ন প্রকার ফসল দ্রুত ফলনশীল এবং উৎপাদন করা যায়, তা প্রদর্শন করা হয়েছে।

অতিথিরা এসব স্টল পরিদর্শন করেন। এছাড়া দিন ব্যাপী মেলায় আসা কৃষক, কৃষাণী সহ সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। এ সময় কৃষক ও উৎসাহী মানুষজন মাটিতে ও ভাসমান সবজি বাগান তৈরি সহ নানা প্রযুক্তি সম্পর্কে সাধারণ জ্ঞান লাভ করেন। আশা করা হচ্ছে, এসব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আগামীতে ফসলি জমি, শাক-সবজি ও ফল-ফুলের গাছ রোপন ও চাষাবাদের মাধ্যমে লাভবান হবেন কৃষক সহ উৎসাহীরা।

জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ বলেন ৬দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা আয়োজনের মধ্য দিয়ে জগন্নাথপুর উপজেলার কৃষক- কৃষাণীদের বাড়বে আবাদী জমির পরিমাণ ও আরো বেশি ফসল উৎপাদন হবে। তাতেই সার্থক হবে কৃষি প্রযুক্তি মেলার সকল আয়োজন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper