জগন্নাথপুরে কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
- আপলোডের সময় : Friday, March 21, 2025,

জগন্নাথপুরে কাপড়ের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে ৩টি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরশহরের টিএনটি সড়কস্থ এসব দোকানগুলোতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।
অভিযান পরিচালনাকালে অত্যধিক মুনাফায় বিক্রি ও ক্রয় রশিদ না থাকায় ডলফিন ফ্যাশনে ১০ হাজার, ঝলক ফ্যাশরন ১০ হাজার ও ব্যান্ড সপে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ বলেন বলেন, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কাপড়ের দোকানগুলোর অতিরিক্ত মূল্য ও অনিয়ম ঠেকাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। পবিত্র রমজান মাস পর্যন্ত তা অব্যাহত থাকবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।