1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:৫৬|
ব্রেকিং নিউজ:
পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন ফরিদপুরে রাজু শেখ হত্যা মামলার মূল রহস্য উদঘাটন, ৮ আসামি গ্রেফতার ভূমিমন্ত্রী: জিয়াউর রহমান দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছিলেন পবিত্র লাইলাতুল কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত বগুড়ার সন্তান জি আর শহীদ বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৬তম জন্মদিন আজ কাহারোলে দেশের নদী-নালা ও খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়ে সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার মাগুরার মহম্মদপুরে খাল পুনঃখননের শুভ উদ্বোধন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের এক মাস ঝিকরগাছায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত জগন্নাথপুরে ব্যাডমিন্টন ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটে নতুন জেলা প্রশাসক ব্যারিস্টার জাকির হোসেন নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক হলেন হারুনুর রশিদ আজাদ ঢাকা মহানগরে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল আলিম দৌলতপুরে খাল খননের উদ্বোধন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি মন্ত্রীর বিএনপি উন্নয়নের রাজনীতিতে বিশ্বাস করে: তথ্য প্রতিমন্ত্রী রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস

জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ৯, ২০২৬,
জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন
জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন

জগন্নাথপুরে আনন্দঘন পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উদযাপন

সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। বুধবার (৮ জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা ঐতিহ্যবাহী আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপন করেন সাংবাদিক শাহ্ ফুজায়েল আহমদ ও সহকারী শিক্ষক মাওলানা আকবর আলী। সভাপতিত্ব করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বরকত উল্লাহ।

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় জগন্নাথপুরের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের ২২৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিষয় ছিল কুরআন তেলাওয়াত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতা, রবীন্দ্র সংগীত, নজরুল সংগীত, জারি গান, ভাটিয়ালি গান ও মরমী কবি রাধারমন দত্তের গান।

বিজয়ীদের নাম ঘোষণার আগে তিন সদস্যবিশিষ্ট বিচারক মণ্ডলী— মোঃ মোশারফ হোসেন, রজতকান্তি দাস ও শাশ্বতী রায়— শিক্ষার্থীদের মূল্যায়ন করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আব্দুস সোবহান উচ্চ বিদ্যালয়, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজ, রৌয়াইল স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা, পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথি বরকত উল্লাহ তার বক্তব্যে শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্রতিযোগিতামূলক কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং মোবাইল আসক্তি কমিয়ে পাঠ্যবই ও ইসলামিক বই পড়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করার আহ্বান জানান। তিনি বলেন, “আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থেকে শিক্ষকের পাঠদান অনুসরণ করলে প্রকৃত সুশিক্ষা অর্জন সম্ভব।”

সফল আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এবারের জাতীয় শিক্ষা সপ্তাহ, যা শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি করেছে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper