ছেলেকে বিদেশ পাঠানোর স্বপ্নে জোগাড় ৪ লাখ ৮০ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Tuesday, September 15, 2026,
ছেলেকে বিদেশ পাঠানোর স্বপ্নে জোগাড় ৪ লাখ ৮০ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ছেলেকে বিদেশ পাঠানোর স্বপ্নে জোগাড় ৪ লাখ ৮০ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের

ছেলেকে বিদেশ পাঠানোর স্বপ্নে জোগাড় ৪ লাখ ৮০ হাজার টাকা, সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মায়ের

নিজস্ব প্রতিবেদক
কিশোরগঞ্জ

দরিদ্র পরিবারের ভাগ্য পরিবর্তনের আশায় ছেলে নিরবকে বিদেশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছিলেন কিশোরগঞ্জের ইটনা উপজেলার মো. রাশিদ মিয়া। ধারদেনা ও ঋণ করে জোগাড় করেছিলেন ৪ লাখ ৮০ হাজার টাকা। কিন্তু ছেলেকে বিদেশ পাঠানোর পথে সড়ক দুর্ঘটনায় স্ত্রীকে হারিয়ে এখন নিঃস্ব তিনি। এ দুর্ঘটনায় বিদেশগামী ছেলে নিরবসহ রাশিদ মিয়াও আহত হয়েছেন।

নিহত নারীর নাম মোছা. জয়বাহার (৪৫)। তিনি ইটনা উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রাম শান্তিপুর এলাকার মো. রাশিদ মিয়ার স্ত্রী।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

স্বজনদের দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ছেলে নিরবকে বিদেশে পাঠানোর উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথে কিশোরগঞ্জের পুলেরঘাট এলাকায় তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে নরসিংদীর ইটেরখোলা এলাকায় গাড়িতেই জয়বাহারের মৃত্যু হয়।

নিহত জয়বাহারের ভাতিজা আল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শুক্রবার নিরবের সৌদি আরব যাওয়ার কথা ছিল। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে ঢাকা যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় তার চাচি জয়বাহার মারা যান। এতে পরিবারটি আরও অসহায় হয়ে পড়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
অনিয়মে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী অনিয়মে ৫২টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল: প্রবাসীকল্যাণমন্ত্রী

এদিকে দুর্ঘটনার পর কিশোরগঞ্জ সদর হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা না পাওয়ার অভিযোগ করেছেন আহত নিরব (২১)। তার অভিযোগ, দুর্ঘটনার পর সদর হাসপাতালে নেওয়া হলেও যথাযথ চিকিৎসা ও দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা না পাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে।

স্বজনরা জানান, এ ঘটনায় কটিয়াদী থানায় মামলা করা হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত লরি বা পণ্যবাহী গাড়িটি এখনো শনাক্ত করা যায়নি।

নিহতের স্বামী রাশিদ মিয়া বলেন, “ছেলেকে বিদেশ পাঠানোর জন্য ঋণ করে ৪ লাখ ৮০ হাজার টাকা জোগাড় করেছিলাম। এখন স্ত্রীকে হারিয়ে সবকিছু শেষ হয়ে গেছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

পরিবার সূত্রে জানা গেছে, রাশিদ মিয়া ও জয়বাহারের তিন মেয়ে ও এক ছেলে। ছেলেকে বিদেশ পাঠিয়ে পরিবারের ভাগ্য পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন তারা। কিন্তু সড়ক দুর্ঘটনায় মাকে হারিয়ে সেই স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে পড়েছে।

কটিয়াদী হাইওয়ে থানায় দায়িত্বরত পুলিশ কর্মকর্তা মেহেদী মাসুদ জানান, সড়ক দুর্ঘটনার অভিযোগ পেয়েছে পুলিশ। এ বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত