1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষ, আহত ১৫ - আমার সকাল ২৪ |
১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বুধবার| দুপুর ২:০৫|
ব্রেকিং নিউজ:
জগন্নাথপুরে উন্নয়ন প্রত্যাশায় আলোচনার কেন্দ্রবিন্দুতে আবু হুরায়রা ছাদ মাস্টার ব্রাহ্মণবাড়িয়ায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজি চালক নিহত নবীগঞ্জে পরকীয়ার বলি শাশুড়ি নিহত, পুত্রবধূ গ্রেফতার দুমকি উপজেলায় নলুয়া-বাহেরচর সেতুর ভিত্তি প্রস্তর স্থাপন রমজান চলতি বছর ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা, ঈদুল ফিতর ২০ মার্চ উদযাপিত হতে পারে ব্রাহ্মণবাড়িয়ায় সাইবার বুলিং প্রতিরোধে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত চন্দনাইশের সাবেক ছাত্রনেতা মো. আব্দুল করিম আইনজীবী হিসেবে তালিকাভুক্ত নোয়াখালীতে ঈদযাত্রা নিরাপদ রাখতে র‌্যাবের টহল জোরদার নবীনগরে পুকুরপাড়ের আম গাছে ঝুলন্ত যুবকের মৃতদেহ উদ্ধার চট্টগ্রামে মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার মালয়েশিয়ায় পাচার হওয়া দুই কিশোর উদ্ধার, চক্রের একাধিক সদস্য গ্রেপ্তার আখাউড়ায় প্রাইমারী স্কুলের পরিত্যক্ত ভবনে বৃদ্ধের মরদেহ উদ্ধার পার্বতীপুর-জয়দেবপুর রুটে ঈদ স্পেশাল ট্রেন চলাচল শুরু গাবতলি বাস টার্মিনালে ঈদযাত্রা নিরাপত্তা পরিদর্শনে আইজিপি ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার ঈদযাত্রায় স্বস্তি: শিমুলিয়া ঘাট থেকে বরিশাল-চাঁদপুরে বিশেষ লঞ্চ সার্ভিস চালু রামগঞ্জ প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ সেনাবাহিনী প্রশিক্ষণ দল পরিদর্শন করলো ডিএমপির বোম্ব ডিসপোজাল ইউনিট কুড়িগ্রামে এমপির গাড়ি খাদে, অল্পের জন্য বাঁচলেন ড. আতিক মুজাহিদ তাড়াইলে দারুল কুরআনের পক্ষ থেকে এতিমদের ঈদ উপহার প্রদান প্রধানমন্ত্রীর ঈদ অনুদান পেলেন রাসিকের ১,২৩৭ পরিচ্ছন্নকর্মী উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল গ্রেফতার রাঙামাটিতে অভিযানে ইয়াবাসহ ৪ জন গ্রেফতার ভোলায় কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে গাঁজাসহ আটক ১ মাদক কারবারি মাদারীপুরের শিবচরে অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই, ক্ষতি প্রায় ৮ লাখ টাকা ঝিকরগাছায় ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা বিতরণ লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত নওগাঁর আত্রাইয়ে গঙ্গাস্নান উপলক্ষে দই-চিড়া ও মিষ্টির জমজমাট বেচাকেনা রাজশাহী সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক দায়িত্ব গ্রহণ নাটোরে কৃষক শ্বাসরোধে হত্যা: চারজনের যাবজ্জীবন কারাদণ্ড খুলনায় পুলিশ কর্মকর্তার মাকে গলা কেটে হত্যা পুকুর খননের সময় পাওয়া অবিস্ফোরিত মর্টার শেল নিরাপদে ধ্বংস উত্তরায় মার্কেটে হামলা: ৭০০ জনকে আসামি করে মামলা ঝিকরগাছা পৌরসভায় মেয়র পদপ্রার্থী হলেন অধ্যাপক হারুন অর রশিদ মাধবপুরে বিজিএফের চাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ, চেয়ারম্যানের অসহায়ত্ব প্রকাশ কিশোরগঞ্জের হোসেনপুরে অবৈধভাবে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১ লাখ টাকা জরিমানা নবীনগরে ওএমএসের চাল কম দেওয়া ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ বাকেরগঞ্জে বাস খাদে পড়ে আহত ৬, দুইজনের অবস্থা আশঙ্কাজনক চরাঞ্চলবাসীর সঙ্গে আব্দুল কুদ্দুস কল্যাণ ট্রাস্টের মতবিনিময় ও ইফতার অনুষ্ঠিত পাটচাষিদের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণের উদ্বোধন

ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষ, আহত ১৫

মোঃ দুলাল সরকার
  • আপলোডের সময় : রবিবার, জানুয়ারি ৫, ২০২৫,
এই ফাইলে আমাদের নিয়োগ পত্র দেখেন , আমার সকাল ২৪ পত্রিকার নিয়োগপত্র , নিছে দেখেন
এই ফাইলে আমাদের নিয়োগ পত্র দেখেন , আমার সকাল ২৪ পত্রিকার নিয়োগপত্র , নিছে দেখেন

মুন্সীগঞ্জ মিরকাদিমে ছাত্রদল-ছাত্রলীগ মধ্যে সংঘর্ষ, আহত ১৫

মোঃ দুলাল সরকার
স্টাফ রিপোর্টার
মুন্সীগঞ্জ সদরের মিরকাদিমে মুন্সীগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রলীগের দু গ্রুপের মধ্যে সংঘর্ষে সাধারণ শিক্ষার্থীসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সংঘর্ষের খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃংখলা বাহনী।

পলিটেকনিক ইনস্টিটিউটের বিভিন্ন শ্রেণির পরীক্ষায় ছাত্রলীগের বেশ কয়েকজন শিক্ষার্থীর অংশগ্রহণ নিয়ে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ও হট্টগোল শুরু হয়। পরে ছাত্রলীগ কর্মীদের পক্ষে বহিরাগতরা ছুটে এলে ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ ও ছাত্রদল কর্মী আল আমিন গ্রুপের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। এসময় লাঠিসোটা ও ধারালো দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষ থামাতে গিয়ে আহত হয় ওই প্রতিষ্ঠানের কয়েকজন সাধারণ শিক্ষার্থী।

এ ঘটনায় উভয় পক্ষের আহতরা হলো, ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ (২৪), ছাত্রদল কর্মী আল আমিন রক (১৯), কামরুল হাসান রবিন (২২), তনয় (২২), মেহেদি (২১), রিপন (২১), মোহিত (২১), রাকিবুল (২২), আলিফ (২১)।

আহত ছাত্রলীগ কর্মী দুর্জয় আহমেদ বলেন, আমি একসময় ছাত্রলীগ নেতাদের সাথে বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছি। তবে আমি কোন পদে নেই। রোববার পরীক্ষায় অংশ নিতে এলে আমাকে তুলে নিয়ে মারধর করে ছাত্রদল নেতাকর্মীরা।

আহত ছাত্রদল কর্মী আল আমিন রক বলেন, ‘বহিরাগত লোক নিয়ে এসে ছাত্রলীগ কর্মীরা আমাদের এক সহপাঠীর উপর হামলা করে। পরে আমরা প্রতিরোধ করতে গেলে আমাদের সাথে সংঘর্ষ বেঁধে যায়।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৭ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি নেয়া হচ্ছে আইনগত ব্যবস্থা।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper