চৌদ্দগ্রামে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, প্রসূতি আশঙ্কাজনক

  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
চৌদ্দগ্রামে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, প্রসূতি আশঙ্কাজনক
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চৌদ্দগ্রামে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, প্রসূতি আশঙ্কাজনক

চৌদ্দগ্রামে চিকিৎসকের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ, প্রসূতি আশঙ্কাজনক

এমরান মজুমদার, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে চিকিৎসকের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। একই ঘটনায় প্রসূতি নাজমা আক্তার আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নবজাতকের মাথায় আঘাতের চিহ্ন ছিল বলেও পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

নাজমা আক্তার উপজেলার শুভপুর ইউনিয়নের খামার পুষ্করণী গ্রামের ওমানপ্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী। পরিবারের অভিযোগ, চৌদ্দগ্রাম হাইস্কুল রোডের আল-নূর হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় গাইনী চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়ার তত্ত্বাবধানে প্রসবের সময় জটিলতা তৈরি হয়। পরে নবজাতকের মৃত্যু এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লার একটি হাসপাতালে নেওয়া হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রসূতির স্বজনরা জানান, গর্ভধারণের পর থেকে নাজমা আক্তার আল-নূর হসপিটালের গাইনী চিকিৎসক আফরোজা হাশেম নুপুরের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। গত ২২ সেপ্টেম্বর চিকিৎসকের পরামর্শে আল্ট্রাসনোগ্রাফি করা হলে গর্ভের শিশুটি পানিশূন্যতার কারণে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে বলে জানানো হয়। এ সময় সিজারিয়ান অপারেশনের জন্য মানসিক প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি।

স্বজনদের অভিযোগ, পরে একই হাসপাতালের চিকিৎসক ডা. খাইরাতুন হিসান কেয়া নাজমা আক্তারকে স্বাভাবিক প্রসবের মাধ্যমে সন্তান জন্মদানের বিষয়ে আশ্বস্ত করেন। গত শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে প্রসববেদনা উঠলে নাজমা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের দাবি, ভোর ৫টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক কেয়া সেখানে আসেন বেলা ১১টার পর।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য নাটোরে শীতের প্রস্তুতি, ১১০ কোটি টাকার গুড় উৎপাদনের লক্ষ্য

স্বজনদের অভিযোগ, প্রসব জটিলতা দেখা দেওয়ার পরও দীর্ঘ সময় স্বাভাবিক প্রসবের চেষ্টা করা হয়। একপর্যায়ে নবজাতকের মাথায় আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন দেখা যায় বলে তারা দাবি করেন। পরে আরেকজন গাইনী চিকিৎসক নাহিদ সুলতানাকে হাসপাতালে আনা হলে তিনি প্রসূতিকে দ্রুত আইসিইউ সুবিধাসম্পন্ন হাসপাতালে নিয়ে সিজারিয়ান অপারেশন করার পরামর্শ দেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়।

এরপর প্রসূতিকে কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের সহায়তায় অস্ত্রোপচারের মাধ্যমে মৃত নবজাতকের প্রসব সম্পন্ন করা হয় বলে স্বজনরা জানান। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে নাজমা আক্তার বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নাজমা আক্তারের স্বামী মোস্তাফিজুর রহমান মুঠোফোনে সাংবাদিকদের বলেন, “বিয়ের পর প্রথম সন্তান জন্ম নেওয়ার অপেক্ষায় আমরা আনন্দিত ছিলাম। চিকিৎসকের অবহেলায় আমার সন্তান মারা গেছে বলে আমরা মনে করছি। আমার স্ত্রীও আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিকিৎসক খাইরাতুন হিসান কেয়া বলেন, “আমি নরমাল ডেলিভারির জন্য চেষ্টা করেছি। রোগীর অবস্থা ভালো না থাকায় তাকে কুমিল্লায় পাঠিয়েছি।”

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশিদ আহমেদ চৌধুরী তোফায়েল বলেন, বিষয়টি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছেন। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত