1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চৌগাছা জামায়াতের আমীরের মায়ের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল - আমার সকাল ২৪ |
২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ| ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| বিকাল ৩:১৬|
ব্রেকিং নিউজ:
নামাজরত শিক্ষার্থীদের নিরাপত্তায় মানবঢাল হয়ে দাঁড়ালেন হিন্দু সহপাঠীরা ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ৩ মার্চ, শতভাগ অনলাইনে মিলবে টিকিট মেহজাবীন চৌধুরী উড়িয়ে দিলেন বিদেশি মদসহ আটক হওয়ার খবর, আইনি পদক্ষেপের ঘোষণা ১৩টি উপজেলায় ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রম শুরু নোয়াখালী টিটিসির অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গাজীপুরে ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন বাউফলে মাদক ব্যবসায়ী গ্রেফতার লক্ষ্মীপুরবাসী চাইছেন বীথিকাকে সংরক্ষিত নারী আসনের এমপি ঢাকা–সিলেট মহাসড়কে মাধবপুরে দুর্ঘটনা: নোহা প্রাইভেটকার ও কনক্রিটবাহী ট্রাকের সংঘর্ষ নারায়ণগঞ্জে ভোক্তা অধিকার লঙ্ঘনের জন্য ৪ দোকানিকে জরিমানা গাজীপুরের সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ সুলতানপুরে ৬০ বিজিবির অভিযান: প্রায় ২ কোটি টাকার ভারতীয় শাড়ি আটক ভালো থাকুক দুনিয়ার মানুষ’ চিরকুট লিখে প্রাণ দিলেন নবদম্পতির স্বামী ভাঙ্গায় অবৈধভাবে মাটি কেটে কৃষিজমি নষ্ট: ভ্রাম্যমাণ আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা হজ্জ যাত্রী ও প্রবাসীদের বিমানবন্দরে ভোগান্তি দূর হবে: মন্ত্রী আফরোজা খানম রিতা চৌগাছা জামায়াতের আমীরের মায়ের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল গোমস্তাপুরে নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্লাস্টিকের জুতার ভেতরে মিলল ২৯৭০ পিস ইয়াবা, নোয়াখালীতে চাঞ্চল্য কাহারোলে কর্মকর্তাদের সঙ্গে প্রথম মতবিনিময়ে এমপি মনজুরুল ইসলামের কঠোর হুঁশিয়ারি তিতাস নদী দূষণমুক্ত ও দখলমুক্তে জেলা প্রশাসনের অভিযান জোরদার বগুড়ায় ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা গ্রেফতার ঢাকা দক্ষিণে মেয়র পদে নির্বাচন করবেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন আগামীতে বহুমাত্রিক কূটনীতি পরিচালনা করতে পারবো — আশা পররাষ্ট্রমন্ত্রীর বগুড়ায় ১৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদককারবারি গ্রেফতার ধামরাইয়ে জমি নিয়ে বিরোধে ২ জনকে কুপিয়ে জখম, গ্রেপ্তার ১ ডা. মোসলেহ উদ্দীন ফরিদ: ভেদাভেদ নয়, ঐক্য ও সম্প্রীতিই হবে আগামী দিনের ভিত্তি ঘুষ-দুর্নীতিতে জিরো টলারেন্স: ফুলবাড়ী প্রশাসনের সঙ্গে এমপি ডা. আতিক মুজাহিদের দিকনির্দেশনা সভা জীবননগরে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত বাংলাদেশ পুলিশ এর অভিযানে ২৮ কেজি গাঁজা উদ্ধার, অ্যাম্বুলেন্সসহ আটক ২ শিবচর উপজেলা-এ নবনির্বাচিত এমপির সঙ্গে কর্মকর্তাদের মতবিনিময় সভা সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ শিক্ষার্থীদের আন্তর্জাতিক লিঙ্গুইস্টিক অলিম্পিয়াডে সাফল্য নির্যাতিত সাংবাদিক ফরিদুলের ৬ মামলা ৭ বছরেও নিষ্পত্তি হয়নি আলীকদমে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ঝিকরগাছায় ট্রাক দুর্ঘটনায় চালক গুরুতর আহত চাঁপাইনবাবগঞ্জে এতিমদের সঙ্গে ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোরে রেহেনা আজাদকে সংরক্ষিত আসনে এমপি করার দাবি হবিগঞ্জে বিসিক শিল্পনগরীতে আগুন, ব্যবসায়ীদের ক্ষয়ক্ষতির আশঙ্কা ২০ লাখ টাকা তিন বছর পর তেজগাঁও কলেজ ছাত্র ইকরাম হত্যার রায়: দুই আসামিকে মৃত্যুদণ্ড ফ্যামিলি কার্ড কীভাবে পাবেন, আবেদন করতে যা যা লাগবে আজ শামা ওবায়েদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণপ্রজাতন্ত্রী চীনের রাষ্ট্রদূত Yao Wen।

চৌগাছা জামায়াতের আমীরের মায়ের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
  • আপলোডের সময় : মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৬,
চৌগাছা জামায়াতের আমীরের মায়ের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল
চৌগাছা জামায়াতের আমীরের মায়ের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

চৌগাছা জামায়াতের আমীরের মায়ের জানাজা সম্পন্ন, সর্বস্তরের মানুষের ঢল

ইনকিয়াদ আহম্মেদ রাফিন
ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি :

চৌগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোর্শেদের মমতাময়ী মায়ের জানাজা সোমবার সকাল ১০টায় চৌগাছা শাহাদাৎ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বিস্তীর্ণ মাঠে অনুষ্ঠিত হয়েছে। জানাজাকে কেন্দ্র করে সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকা থেকে মুসল্লিরা দলে দলে মাঠে সমবেত হন। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিক এবং সর্বস্তরের সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা শোকাবহ পরিবেশে পরিণত হয়।

জানাজার নামাজে ইমামতি করেন যশোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আজিজুর রহমান। নামাজ শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত মুসল্লিরা মরহুমার জীবনের বিভিন্ন দিক স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় উপস্থিত ছিলেন যশোর-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ আজীজুর রহমান এবং যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দীন ফরিদ। তারা মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।

এছাড়াও উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাওলানা আরশাদুল আলম, ঝিকরগাছা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল আলিম, নায়েবে আমীর অধ্যাপক হারুন অর রশিদ, সেক্রেটারি মুহাম্মদ নজরুল ইসলাম খান, চৌগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নুরুজ্জামান, সহকারী সেক্রেটারি মাস্টার কামাল আহমেদ, নাভারণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জিয়াউলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও উপস্থিত ছিলেন যশোর জেলা চেম্বার অব কমার্সের সভাপতি ও সাবেক জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যশোর জেলা বিএনপির সদস্য জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদুল হাসানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা।

এছাড়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের নেতারা, স্থানীয় গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় অংশগ্রহণ করেন। উপস্থিত অনেকেই বলেন, মরহুমা ছিলেন অত্যন্ত স্নেহশীলা ও ধর্মপরায়ণ একজন নারী। তার ইন্তেকালে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়। দাফনের সময়ও বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতৃবৃন্দ বলেন, একজন মায়ের মৃত্যু শুধু একটি পরিবারের জন্য নয়, সমাজের জন্যও এক অপূরণীয় ক্ষতি। তারা মহান আল্লাহর কাছে মরহুমার জান্নাতুল ফেরদাউস নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper