1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চেক ডিজঅনার মামলায় কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান হলেন মোহসেন রেজাই পাকিস্তান-তুরস্ক-সৌদি নিরাপত্তা চুক্তি নিয়ে ইরানের প্রতিক্রিয়া ‘ইরানিরা পেশাদার দাবাড়ু’, ট্রাম্পকে তেহরানের জবাব কুমিল্লার দেবিদ্বারে যুবলীগ নেতা সাদ্দাম মুন্সী গ্রেপ্তার ক্ষমতা কারও জন্য চিরস্থায়ী নয়: ডা. শফিকুর রহমান হবিগঞ্জে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ তিনটি গ্রাম নিয়ে ‘এসডিজি ভিলেজ’ পাইলট প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ইস্যু থাকবেই, আলোচনায় সমাধান হবে: ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী দিনাজপুর বোর্ডে প্রথম চিরিরবন্দর আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল, ২৪২ শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও ২ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩২ সিলেট বোর্ডে এসএসসিতে কমেছে পাসের হার, তবে বেড়েছে জিপিএ-৫ ছেলেকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কী উত্তর পেলেন পরী? আজ মা পরীরও জন্মদিন পাহাড়ের দেশে অপু-মুর্তজার ‘শিকার’, নারিকেল ভেঙে শুভ সূচনা ৪.১১ জিপিএ পেয়ে পাস, ফল জানার আগেই চলে গেলেন না ফেরার দেশে গাইবান্ধায় জামায়াত কর্মী ও শিবির নেতার কবর জিয়ারত করলেন ডা. শফিকুর রহমান পাসের হারে এগিয়ে মেয়েরা, ছেলেদের চেয়ে ১ লাখ ৭ হাজার বেশি ছাত্রী উত্তীর্ণ এসএসসি ২০২৬: কোন বোর্ডে পাসের হার কত এসএসসিতে মানবিক বিভাগে পাসের হার ৫০ শতাংশের নিচে, বিজ্ঞান বিভাগে ৮০.৬৪% এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন ১১ আগস্ট থেকে, চলবে ১৭ আগস্ট পর্যন্ত মন খুলে গান গাওয়া যায়, পরীক্ষার খাতায় নম্বর দেওয়া যায় না: শিক্ষামন্ত্রী সিলেটের আলহাজ্ব অছিয়ত আলী করিমুন্নেছা হাফিজিয়া দাখিল মাদ্রাসায় ৮৮.২৪ শতাংশ পাস নোয়াখালীতে অতিরিক্ত লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন, বিদ্যুৎ-গ্যাস সংকটে চরম দুর্ভোগ রাজশাহী বোর্ডে ৭ বছরের মধ্যে এসএসসিতে সর্বনিম্ন ফলাফল বাবাকে শেষ বিদায় জানালেন লিওনেল মেসি শুধু সন্তান জন্ম দিতে বছরে কত মানুষ যুক্তরাষ্ট্রে যান? হরমুজ প্রণালি খুললেই ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির দাবি ছাড়বেন ট্রাম্প গ্রিনল্যান্ডে অনুমতি ছাড়া তেল অনুসন্ধানের সরঞ্জাম, ট্রাম্প-সংশ্লিষ্ট কোম্পানিকে সতর্কবার্তা ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’: মার্কিন সিনেটর ট্রাম্প চাইলেও গাজা পরিকল্পনা মানছেন না নেতানিয়াহু অনেকে ২৯ বছর বয়সেই রাষ্ট্রক্ষমতা দখলে ব্যাকুল: মুক্তিযুদ্ধ মন্ত্রী রাষ্ট্রপতি পদে ১১ দলীয় ঐক্যের মনোনয়নপত্র সংগ্রহ রাষ্ট্রপতি নির্বাচনে গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনতে চায় জামায়াত ডেন্টাল ডিপ্লোমাধারীদের ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন, ঘোষণা কর্মসূচি প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক সিভিল জজ সামিউল হকের মৃত্যুতে আইনমন্ত্রীর শোক সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশির মরদেহ দেশে ফেরাতে সরকারের উদ্যোগ রোয়াংছড়িতে বৃক্ষরোপণ ও ২০ হাজার চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত বৈভব কি সত্যিই ১৫? বয়স বিতর্কে মুখ খুললেন ব্রেট লি বাংলাদেশ সফরে ভারত আসছে না? সিরিজ স্থগিতের শঙ্কা

চেক ডিজঅনার মামলায় কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, August 5, 2026,
চেক ডিজঅনার মামলায় কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী
চেক ডিজঅনার মামলায় কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী

চেক ডিজঅনার মামলায় কারাগারে ‘আমি বন্দি কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী

‘আমি বন্দি কারাগারে’ গানটির জন্য পরিচিত জনপ্রিয় সংগীতশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক মুজিব পরদেশীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। চেক ডিজঅনার মামলায় গ্রেপ্তারের পর মঙ্গলবার (৪ আগস্ট) তাকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে হাজির করা হলে আদালত এ আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, ১০ লাখ টাকার চেক ডিজঅনারের অভিযোগে ইদ্রিস আলী বিশ্বাস নামে এক ব্যক্তি ২০২২ সালে মাগুরার আদালতে মুজিব পরদেশীর বিরুদ্ধে মামলা করেন। পরে মামলার রায়ে ২০২৩ সালের ১৫ মার্চ মাগুরার দ্বিতীয় যুগ্ম দায়রা জজ মুহাম্মদ আনোয়ার ছাদাত তাকে এক বছরের সশ্রম কারাদণ্ড এবং চেকের সমপরিমাণ ১০ লাখ টাকা অর্থদণ্ড দেন।

রায়ের পর মুজিব পরদেশী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সোমবার (৩ আগস্ট) ঢাকার উত্তরা পশ্চিম থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

প্রসিকিউশন বিভাগের এসআই হেলাল উদ্দিন জানান, পুলিশ তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শুনানিতে মুজিব পরদেশীর পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। বাদীপক্ষের আইনজীবী সফিকুল ইসলাম জামিনের বিরোধিতা করেন।

বাদীপক্ষের আইনজীবী আদালতে বলেন, মামলার বিষয়ে অবগত থাকা সত্ত্বেও আসামি দীর্ঘদিন পলাতক ছিলেন। জামিন দিলে বাদীর ক্ষতির আশঙ্কা রয়েছে।

মুজিব পরদেশীর আসল নাম মুজিবুর রহমান মোল্লা। আশির দশকে বাংলা লোকগীতির মাধ্যমে তিনি ব্যাপক জনপ্রিয়তা লাভ করেন। হাসান মতিউর রহমানের লেখা ও সুর করা ‘আমি বন্দি কারাগারে’ গানটি গেয়ে তিনি সারা দেশে পরিচিতি পান। পরবর্তীতে গানটি জনপ্রিয় চলচ্চিত্র ‘বেদের মেয়ে জোছনা’তেও ব্যবহৃত হয়।

শুধু সংগীত নয়, শিক্ষা ও কর্মজীবনেও মুজিব পরদেশীর রয়েছে সাফল্য। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। সংগীতের পাশাপাশি তিনি বিসিএস ক্যাডার কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সংগীত পরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের সহকারী সচিব হিসেবেও কাজ করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper