চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতী লীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

চুনারুঘাটে প্যানেল চেয়ারম্যান ও তাঁতী লীগ সভাপতি জামাল মিয়া গ্রেপ্তার
এম ফজলুর রহমান খালেদ | চুনারুঘাট উপজেলা প্রতিনিধি
হবিগঞ্জের চুনারুঘাটে মিরাশী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়া (৪৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি মিরাশী ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার মিরাশী ইউনিয়নের নালমুখ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার একটি দল নালমুখ বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চুনারুঘাট থানায় একাধিক মামলা রয়েছে।
ওসি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তার স্বার্থে তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
তবে কোনো মামলায় আসামি হওয়া বা গ্রেপ্তার হওয়া আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার সমতুল্য নয়। মামলার বিচারিক প্রক্রিয়ায় অভিযোগের সত্যতা নির্ধারিত হবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।