চীনের আন্তর্জাতিক পাখি পর্যবেক্ষণ প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থী সাহিলের সাফল্য
- আপলোডের সময় : Monday, September 14, 2026,

চীনের আন্তর্জাতিক পাখি পর্যবেক্ষণ প্রতিযোগিতায় বাংলাদেশি শিক্ষার্থী সাহিলের সাফল্য
ডেস্ক রিপোর্ট
চীনে অনুষ্ঠিত তৃতীয় ‘ইয়ানচেং টিয়াওজিনি কাপ’ (Yancheng Tiaozi Ni Cup) আন্তর্জাতিক পাখি পর্যবেক্ষণ প্রতিযোগিতায় একমাত্র বিদেশি ও একমাত্র বাংলাদেশি হিসেবে অংশ নিয়ে ‘এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ (优秀奖) অর্জন করেছেন চট্টগ্রামের সন্তান ও তরুণ শিক্ষার্থী সাহিল মাহমুদ।
জানা গেছে, চীনের জিয়াংসু প্রদেশের ইয়ানচেং শহরের ডংতাই কোস্টাল ওয়েটল্যান্ডে ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে প্রতিযোগিতাটির আয়োজন করা হয়। এতে প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
সাহিল মাহমুদ বর্তমানে চীনের নানজিং ফরেস্ট্রি ইউনিভার্সিটিতে (Nanjing Forestry University) বৃত্তি নিয়ে পড়াশোনা করছেন। প্রতিযোগিতায় তিনি ‘নানলিন ইন্টারন্যাশনাল টিম’ (南林国际队)-এর হয়ে অংশ নেন এবং দলগতভাবে এই সাফল্য অর্জন করেন।
প্রতিযোগিতায় একমাত্র বিদেশি হিসেবে অংশগ্রহণের বিষয়ে সাহিল মাহমুদ বলেন, “চীনে আয়োজিত আন্তর্জাতিক এমন একটি প্রতিযোগিতায় একমাত্র বিদেশি এবং বাংলাদেশি হিসেবে দেশের প্রতিনিধিত্ব করা আমার জন্য বিশাল গর্বের বিষয়। ১৫০ জন প্রতিযোগীর মধ্যে নিজের স্থান করে নেওয়া সহজ ছিল না। এই অর্জন আমার জন্য দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে।”
সাহিল মাহমুদের এই অর্জনে চীনের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব আরও উজ্জ্বল হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, তার এ সাফল্য তরুণ প্রজন্মকে প্রকৃতি, জীববৈচিত্র্য ও পাখি পর্যবেক্ষণের মতো জ্ঞানভিত্তিক কর্মকাণ্ডে আগ্রহী হতে অনুপ্রাণিত করবে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।