
সাজ্জাদুর রহমান, বিশেষ প্রতিনিধি
আমার সকাল ২৪, দিনাজপুর
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মো. আখতারুজ্জামান মিয়া, এমপি, মেধাবী শিক্ষার্থীদের হাতে এসব বাইসাইকেল তুলে দেন।
শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত সহজ করা এবং তাদের পড়াশোনায় উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে। বাইসাইকেল পেয়ে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করেন।