1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চিতলমারীতে কোডেক সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদযাপন - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন চৌমুহনীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪ রায়পুরে ২ লাখ টাকার প্রকল্পে ৮০ হাজার টাকা কর্তনের অভিযোগ রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধন পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর অসুস্থ স্ত্রী মমতা নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ দিনাজপুর সদর উপজেলার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব বিয়ের অনুষ্ঠানে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন হুইপ আখতারুজ্জামান মিয়া জামিন পাচ্ছেন না সাবেক মেজর সাদিক, এবার আরেক মামলায় গ্রেপ্তার পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময় ‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’ দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩৮ পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক দাফনের পর মৃত ব্যক্তি কি স্বজনদের কথা বা আওয়াজ শুনতে পান? নকল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা: তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ট্রাম্প ‘ব্যর্থতার দায় চাপানোর’ চেষ্টা করছেন: বিশ্লেষক হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে শান্তিগঞ্জের ৬ যুবক নিখোঁজ যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড উল্লাপাড়ায় মেহগনি বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

চিতলমারীতে কোডেক সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদযাপন

শেখ তাইজুল
  • আপলোডের সময় : Thursday, December 25, 2025,
চিতলমারীতে কোডেক সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদযাপন
চিতলমারীতে কোডেক সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদযাপন

চিতলমারীতে কোডেক সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদযাপন

শেখ তাইজুল, মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারী উপজেলায় কোডেক সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে উপজেলা দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১১টায় চিতলমারী উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিতলমারী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাজ্জাদ হোসেন। কোডেক সমৃদ্ধি কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোডেকের সহকারী পরিচালক মোঃ রাশেদুর রেজা।

অনুষ্ঠানে চিতলমারী উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কোডেকের আঞ্চলিক ব্যবস্থাপক, এলাকা ব্যবস্থাপকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সামাজিক ও বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য চারটি ক্যাটাগরিতে মোট ১৪ জনকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এ উপলক্ষে সমৃদ্ধি মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ছয়টি ব্যতিক্রমধর্মী স্টলের আয়োজন করা হয়, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

কোডেক সমৃদ্ধি কর্মসূচির চিতলমারী উপজেলা সমন্বয়কারী আজগর হায়দার বলেন, কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) দীর্ঘদিন ধরে চিতলমারীসহ উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে।

সহ-সমন্বয়কারী মোঃ মাহিদুল ইসলাম বলেন, সরকারের পাশাপাশি কোডেক শিক্ষা, স্বাস্থ্য, ক্লাব ডেভেলপমেন্ট ও পরিবেশের ভারসাম্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ বছর সমাজ উন্নয়ন, যুব, কৈশোর ও ক্রীড়া প্রতিযোগিতা—এই চারটি ক্ষেত্রে ১৪ জনকে সম্মাননা দেওয়া হয়। এর মধ্যে সাংবাদিক সম্মাননায় ভূষিত হন মোঃ একরামুল হক মুন্সী ও অরুণ কুমার সরকার। প্রতিভাবান শিল্পী সম্মাননা পান তনুশ্রী মজুমদার। সামাজিক কাজে অবদানের জন্য সম্মানিত হন প্রমথ হালদার। বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে সম্মাননা পান টুটুল কান্তি মন্ডল।
সেরা মেন্টর হিসেবে সম্মাননা পান পাঁচজন—প্রিয়া অধিকারী, বন্নি হীরা, প্রিয় চক্রবর্তী, সজীব গাইন ও শর্মী বিশ্বাস। যুব সম্মাননা লাভ করেন চারজন—শ্রাবণী বাড়ৈ, মিঠুন হাজরা, সেতু বালা ও সবুজ হালদার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অচ্যুতানন্দ দাস, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুমান হোসাইন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান প্রমুখ।

প্রসঙ্গত, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর সহযোগিতায় কোডেক সমৃদ্ধি কর্মসূচির আওতায় চিতলমারী উপজেলায় এ অনুষ্ঠানটি বাস্তবায়ন করা হয়।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper