চারঘাটে নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের উদ্বোধন

  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
চারঘাটে নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের উদ্বোধন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চারঘাটে নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের উদ্বোধন

চারঘাটে নন্দনগাছী রেলওয়ে স্টেশন সংস্কারকাজের উদ্বোধন

মো. মেহেদী হাসান, চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর চারঘাট উপজেলার নন্দনগাছী রেলওয়ে স্টেশনের সংস্কারকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টায় নন্দনগাছী রেলস্টেশন প্রাঙ্গণে এ সংস্কারকাজের উদ্বোধন করা হয়।

নন্দনগাছী রেলস্টেশন সংস্কার বাস্তবায়ন কমিটির সভাপতি রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট-বাঘা আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আবু সাঈদ চাঁদ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র মো. জাকিরুল ইসলাম (বিকুল), রাজশাহী জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নাজমুল হক, চারঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. আবুল কালাম আজাদ এবং রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সাব্বির হোসেন মুকুট।

কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

এ ছাড়া নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান মিজান, নিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদকসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রধান অতিথির বক্তব্যে আবু সাঈদ চাঁদ বলেন, নন্দনগাছী রেলস্টেশন এ অঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ একটি যোগাযোগকেন্দ্র। দীর্ঘদিন ধরে স্টেশনটির বিভিন্ন সমস্যা ও যাত্রীদের দুর্ভোগের বিষয়টি স্থানীয়রা তুলে আসছিলেন। সংস্কারকাজ শেষ হলে যাত্রীসেবার মান উন্নত হবে এবং এলাকার মানুষের রেল যোগাযোগ আরও সহজ ও নিরাপদ হবে।

বক্তারা বলেন, নন্দনগাছী রেলওয়ে স্টেশনের সংস্কারকাজ সম্পন্ন হলে যাত্রীদের ভোগান্তি কমার পাশাপাশি রেলসেবার মান বাড়বে। একই সঙ্গে এলাকার যোগাযোগব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে। সংস্কারকাজ যথাযথভাবে সম্পন্ন করার পাশাপাশি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

উল্লেখ্য, দীর্ঘ ১৬ বছর পর গত ৫ অক্টোবর নন্দনগাছী রেলওয়ে স্টেশনের ১ নম্বর লুপ লাইনে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ট্রেন যাত্রাবিরতি করে। এর পর স্টেশনটির সংস্কারকাজের উদ্বোধন হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে আশার সৃষ্টি হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত