চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
- আপলোডের সময় : Tuesday, October 6, 2026,

চাটমোহরে বিদ্যালয় থেকে চুরি হওয়া ১৭ ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার
আহমেদ শাকিল সুমন
ক্রাইম রিপোর্টার
পাবনার চাটমোহর উপজেলার শরৎগঞ্জ তফিজ উদ্দিন আহমেদ উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হওয়া ১৭টি ল্যাপটপ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৫ অক্টোবর) সকালে উপজেলার ইদিলপুর কালীমন্দিরের পাশের ঝোপঝাড় থেকে চারটি ব্যাগে রাখা ল্যাপটপগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ল্যাপটপগুলো বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব থেকে চুরি হয়েছিল। তবে কীভাবে ল্যাপটপগুলো সেখানে পৌঁছেছে এবং চুরির সঙ্গে কারা জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।