চাটখিলে ইয়াবা-গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
- আপলোডের সময় : Sunday, September 13, 2026,

চাটখিলে ইয়াবা-গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক
মো. আবু সালেহ রিয়াজ
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
নোয়াখালী
নোয়াখালীর চাটখিলে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ প্রিয়া আক্তার পিংকি (২৪) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় তার স্বামী হেলাল হোসেন (২৮) পলাতক রয়েছেন বলে জানিয়েছে ডিএনসি।
ডিএনসি সূত্রে জানা যায়, চাটখিল থানাধীন ১ নম্বর সাহাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাহাপুর কাজী বাড়ি এলাকায় হেলাল হোসেনের দখলীয় বসতঘরে অভিযান চালানো হয়। অভিযানে ৬৯০ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট, যার ওজন ৬৯ গ্রাম, ৩০০ গ্রাম গাঁজা এবং মাদক ব্যবসায় ব্যবহৃত একটি রেডমি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার প্রিয়া আক্তার পিংকি ওই এলাকার জহির মজুমদারের মেয়ে এবং হেলাল হোসেনের স্ত্রী। পলাতক হেলাল হোসেন একই এলাকার মৃত আবুল কালামের ছেলে।
ডিএনসি জানায়, জব্দ করা মাদকের ঘটনায় প্রিয়া আক্তার পিংকি ও পলাতক হেলাল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ১৯(ক) অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নোয়াখালী জেলা কার্যালয়ের পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাটখিল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নোয়াখালী জেলা কার্যালয়ের উপপরিচালক সুব্রত সরকার শুভ।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।