1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ১১ গরু জব্দ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
মনিরামপুরে স্কুলশিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার মাদারীপুরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক জুলাই বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির ১৭ বছরের আন্দোলন পূর্ণতা পেয়েছে: রিজভী পরিবেশবান্ধব রেলের এলিট ক্লাবে ভারত, চালু হলো প্রথম হাইড্রোজেন ট্রেন বিশ্ববাজারে টানা ঊর্ধ্বগতির পর কমল স্বর্ণের দাম নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, শেষ মুহূর্তে সরে গেলেন প্রেমিকা কলকাতা বিমানবন্দরে ১৩৬ বছরের পুরোনো মসজিদে প্রবেশে বাধা, উত্তেজনা বিজয় থালাপতির সরকার উৎখাতে ‘প্রজেক্ট মেঘালয়’! ঘুষের প্রস্তাব ১৫ বিধায়ককে ‘থ্রি ইডিয়টস’ সোনম ওয়াংচুকের জীবনীর ওপর নির্মিত নয়: আমির খান প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত ট্রেন চালু করল ভারত বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের নির্বাহী সদস্য হলেন বান্দরবানের থুইসিংপ্রু লুবু শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল অনশনে অসুস্থ সোনম ওয়াংচুক হাসপাতালে ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ভারতের আতশবাজি কারখানায় বিস্ফোরণ, নিহত ৮ ভারতের প্রথম বেসরকারি অরবিটাল রকেটের সফল উৎক্ষেপণ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় ফিলিস্তিনি কিশোর ফুটবলারের মৃত্যু বেপজা অর্থনৈতিক অঞ্চলে ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে চীনা কোম্পানি বিশ্বকাপের উন্মাদনায় পাঁচ মাসে ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৫০ লাখ আগস্টে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’, থাকছে ১০ বিশেষ সুবিধা ঝড়-বৃষ্টির পূর্বাভাসেও ঢাকায় ভ্যাপসা গরমের অস্বস্তি প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে তুরস্ক সফরে সেনাপ্রধান ভিসা আবেদনকারীদের জন্য যুক্তরাষ্ট্রের কঠোর বার্তা ঢাবি শিবিরের কর্মসূচিতে যেভাবে চোরের খপ্পরে পড়লেন ব্যারিস্টার আরমান ঢাবি শিবিরের কর্মসূচিতে ব্যারিস্টার আরমানের মোবাইল চুরি, থানায় জিডি যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন নান্নু মারা গেছেন শহীদ মীর মুগ্ধের নামে খুবিতে নতুন আবাসিক হল নির্মাণের ঘোষণা পবিপ্রবিতে চালু হচ্ছে ‘হেলথ সায়েন্স’ অনুষদ গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত বিশ্বজয়ের অপেক্ষায় লা ফুয়েন্তের নতুন স্পেন ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড মাইকেল মধুসূদনের জন্মভূমিতে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী বটগাছ নষ্ট সাপের কামড়ে হাসপাতালে ‘বিষঝাড়া ওঝা’ হাতিয়ায় ১৪ কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, এনসিপি-ঠিকাদারি পক্ষের সংঘর্ষে আহত ৬ গোল্ডেন বুটের লড়াইয়ে মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এমবাপ্পে তৃতীয় হয়ে ৩৫৬ কোটি টাকা পেল ইংল্যান্ড গোল্ডেন বুট জিততে মেসির সামনে কঠিন সমীকরণ পেলের ৫৬ বছরের রেকর্ড ভাঙলেন অলিসে টানা ৪ বিশ্বকাপে মিলেছে পূর্বাভাস, ইএ স্পোর্টসের চোখে নতুন বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ১১ গরু জব্দ

জাহিদুল ইসলাম
  • আপলোডের সময় : Saturday, January 3, 2026,
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ১১ গরু জব্দ
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ১১ গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ১১ গরু জব্দ

জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) গোপন তথ্যের ভিত্তিতে পৃথক পাঁচটি অভিযানে ভারতীয় মদ ও গরু জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার (০২ জানুয়ারি) ভোর ৫টা থেকে প্রায় চার ঘণ্টাব্যাপী এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে শিবগঞ্জ থানাধীন বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মোট ৬৬ বোতল ভারতীয় মদ ও ১১টি গরু জব্দ করা হয়। ৫৩ বিজিবির ফতেপুর বিওপি’র টহল দল শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের শ্যামপুর গ্রাম থেকে ৩৭ বোতল ভারতীয় মদ জব্দ করে। একই উপজেলার দুর্লভপুর ইউনিয়নের কুকরিচর গ্রাম থেকে রঘুনাথপুর বিওপি’র টহল দল ২৯ বোতল মদ উদ্ধার করে।

এছাড়া মাসুদপুর বিওপি’র টহল দল মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রাম থেকে ৩টি গরু, মনাকষা বিওপি’র টহল দল সেতারাপাড়া গ্রাম থেকে ১টি গরু এবং বাখেরআলী বিওপি’র টহল দল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়নপুর ইউনিয়নের সোনাদিয়ারচর গ্রাম থেকে ৭টি গরু জব্দ করে।

জব্দকৃত ভারতীয় মদ ও গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ২৩ লাখ টাকা। উদ্ধারকৃত মদ শিবগঞ্জ থানায় এবং গরুগুলো চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper