চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি

  • আপলোডের সময় : Saturday, December 20, 2025,
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে ৫৩ বিজিবি

জাহিদুল ইসলাম
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৮ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের ঠুঠাপাড়া গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫৩ বিজিবি’র অধীনস্থ মাসুদপুর বিওপি থেকে পরিচালিত টহল দল ৪টি বস্তায় থাকা ৩৭৫ বোতল ভারতীয় নেশাজাতীয় ‘চকোপ্লাস’ সিরাপ জব্দ করে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২ ইটভাটার দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু, আহত ২

জব্দকৃত সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লক্ষ টাকা বলে জানা গেছে। পরে এসব নেশাজাতীয় সিরাপ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শিবগঞ্জ থানায় জমা দেওয়া হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় ৫৩ বিজিবি পৃথক অভিযানে মোট ৮১২ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ করেছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মোস্তাফিজুর রহমান, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত