প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৬, ২০২৬, ৫:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৪, ২০২৬, ১২:২৭ পি.এম
টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন নিহত

টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জন নিহত
প্রকাশ: ০৪ মে ২০২৬, সোমবার | ১০:১৫
ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।
সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফ জানান, যমুনাগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর একটি পিকআপ ভ্যানকে অতিক্রম করার সময় এ সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আরও দুজন আহত হন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
© All rights reserved 2026 আমার সকাল ২৪ (পত্রিকা)