চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Wednesday, September 16, 2026,
চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
আমার সকাল ২৪
ঢাকা

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। অনিক চন্দ্র পাল নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতে চাঁনখারপুলের পি. কে. গাঙ্গুলি লেনের একটি ভবনের চতুর্থ তলার মেস থেকে সহপাঠীরা তার মরদেহ উদ্ধার করেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অনিকের মেসসঙ্গী ও জবি শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, সোমবার থেকে অনিকের সঙ্গে স্বাভাবিকভাবে যোগাযোগ করা যাচ্ছিল না। মঙ্গলবার রাতে অনিকের এক সহপাঠী ফোনে তাকে না পেয়ে মেসে গিয়ে খোঁজ নিতে জয়কে অনুরোধ করেন। পরে জয় ও ওই সহপাঠী অনিকের কক্ষের সামনে গিয়ে বেশ কিছুক্ষণ ডাকাডাকি করেও কোনো সাড়া পাননি।

জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি জবিতে গরু ভোজ ঘিরে উৎসবমুখর পরিবেশ, শিক্ষার্থীদের সরব উপস্থিতি

জয় ভূঁইয়া জানান, কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাচ ভেঙে ভেতরে তাকালে অনিককে অচেতন অবস্থায় দেখতে পান তারা। এরপর দরজা খুলে তাকে উদ্ধার করে দ্রুত ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ বিষয়ে ত্রিমাত্রিক ও নকশা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল বলেন, ঘটনা শোনার পরপরই তিনি হাসপাতালে যান। অনিকের পরিবারকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ সৎকারের জন্য গ্রামের বাড়িতে পাঠানো হবে।

বংশাল থানার ওসি আশিক ইকবাল বলেন, প্রাথমিকভাবে পুলিশের ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। পরিবারের সদস্যরা আসছেন। তারা আসার পর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জানা গেছে, অনিক চন্দ্র পালের গ্রামের বাড়ি সুনামগঞ্জের তাহিরপুরে। বর্তমানে তার পরিবার সিলেটের শিবগঞ্জ এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত