1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
চন্দ্রগঞ্জে সাংবাদিকসহ এলাকাবাসী হয়রানির অভিযোগ - আমার সকাল ২৪ |
৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| সোমবার| রাত ৮:৩৪|
ব্রেকিং নিউজ:
নোয়াখালীর মাইজদীতে প্রায় ৪ হাজার পিস ইয়াবাসহ আটক এক ব্যক্তি স্কুল নয় যেন কোচিং সেন্টার: প্রাথমিকে পড়তে হয় মাসিক বেতন দিয়ে বগুড়ার নন্দীগ্রামে ভুয়া ডিজিএফআই কর্মকর্তা আটক ঝিনাইদহে স্বামী হত্যার আসামিদের মুক্তভাবে ঘোরাফেরার অভিযোগ তুলেছেন নিহতের স্ত্রী রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ ড্রোন হামলা শাহজাদপুরে ট্যাংকলরীর ধাক্কায় প্রাণ গেল পশু চিকিৎসকের যাত্রাবাড়ী থানার অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জন গ্রেফতার চাটখিলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল ও ফিজিওথেরাপি সেন্টারে দেড় লাখ টাকা জরিমানা, সিলগালা অপারেশন থিয়েটার ভোগান্তি আর রোদে পুড়ে অপেক্ষা, স্বস্তি শুধু তেল প্রাপ্তিতে বেলকুচিতে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের শুভ উদ্বোধন জ্বালানি সংকটে সার কারখানায় রেশনিং, ফেঞ্চুগঞ্জে উৎপাদন বন্ধ ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মাস্টার প্যারেড, কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত ডিএমপি ট্রাফিক বিভাগের সমন্বিত উচ্ছেদ অভিযান: ৩ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা, ৯ জনকে কারাদণ্ড উজিরপুরে মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য; কবিরের বিরুদ্ধে চাঁদাবাজি ও সন্ত্রাসের অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় যুবক নিহত, স্ত্রী গুরুতর আহত নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে যৌথ অভিযানে বিপুল ইয়াবাসহ ৩ জন আটক চাঁপাইনবাবগঞ্জে ভিসতা স্বাধীনতা দিবস ফুটভলি চ্যাম্পিয়নশীপের উদ্বোধন চট্টগ্রামে র‍্যাবের জালে ‘গলাকাটা বাচা’: সন্ত্রাসের ছায়া ভাঙার আরেক ধাপ দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা: অর্থমন্ত্রীর সতর্কবার্তা যুক্তরাষ্ট্রের উদ্ধার অভিযানে ইরানে যুদ্ধবিমান বিধ্বস্তের দাবি পতেঙ্গা সৈকতে দুর্ঘটনা: বৃদ্ধ পর্যটক আহত, নিরাপত্তা প্রশ্নের মুখে মার্কিন এফ-১৫ই বিমানের ক্রু উদ্ধার, অভিযান এখনো চলমান রোববারের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন চট্টগ্রামে সন্ত্রাসী হামলা: আহত ৪, গ্রেপ্তার ৫ তেলের দাম ও সংকট: পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মন্তব্য বাংলাদেশে তেলের দাম এখনও অপরিবর্তিত ডিএমপি ট্রাফিকের সমন্বিত উচ্ছেদ অভিযানে ৩,৭০,৫০০ টাকা জরিমানা, ১৩ জনের কারাদণ্ড রামপালে হাসপাতাল হঠাৎ পরিদর্শন, স্বাস্থ্যসেবার মান বাড়াতে কঠোর নির্দেশ প্রতিমন্ত্রীর কুড়িগ্রামে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা: পরিবার টাকা দিতে পারায় হতাশা শেরপুরে চাঞ্চল্যকর ডলি হত্যা: ৪৮ ঘণ্টায় রহস্য উদঘাটন, গ্রেফতার ২ রামপালে মাছের ঘের দখল, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ শেরপুরে নির্বাচন কমিশনারের সভায় সাংবাদিকদের প্রবেশে বাধা, খবর বয়কটের ঘোষণা নোয়াখালী জেলা শহরে ড্রেন পরিষ্কার নিয়ে অভিযোগ, ভোগান্তিতে এলাকাবাসী পার্বতীপুরের কৃতি সন্তান তাজুল ইসলামের ব্যারিস্টার স্বীকৃতি লাভ বিজিবির অভিযানে ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা সীমান্তে দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ মনসুরাবাদ পুলিশ লাইন্স পরিদর্শন করলেন সিএমপি কমিশনার রাঙ্গাবালীতে মাদকবিরোধী মানববন্ধন, সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান দুমকিতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক আটক পরিচ্ছন্ন শহর, সুস্থ নাগরিক: বান্দরবান ৮নং পৌর বিএনপির ব্যতিক্রমী পরিচ্ছন্নতা অভিযান

চন্দ্রগঞ্জে সাংবাদিকসহ এলাকাবাসী হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, মার্চ ২০, ২০২৫,
চন্দ্রগঞ্জে সাংবাদিকসহ এলাকাবাসী হয়রানির অভিযোগ
চন্দ্রগঞ্জে সাংবাদিকসহ এলাকাবাসী হয়রানির অভিযোগ

চন্দ্রগঞ্জে মাদক কেনা-বেচার প্রতিবাদ করায় চাঁদাবাজির মামলায় সাংবাদিকসহ এলাকাবাসী হয়রানির শিকার

নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর সদরের চন্দ্রগঞ্জে মাদক কেনা-বেচার প্রতিবাদ করায় চাঁদাবাজি ও ভাঙচুরের মিথ্যা মামলায় এলাকাবাসীকে হয়রানির অভিযোগ উঠেছে একাধিক মাদক মামলার আসামি আবুল কালাম জহির ওরফে বাবা জহিরের বিরুদ্ধে। সদর উপজেলার চন্দ্রগঞ্জের পশ্চিম লফিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। এর আগেও একাধিক মাদক মামলায় গ্রেফতার হলেও তার মাদক ব্যবসা বন্ধ হয়নি।

মামলার তথ্য: এলাকাবাসী ও মামলার সূত্রে জানা যায়, চন্দ্রগঞ্জের পশ্চিম লফিতপুর এলাকার মুনছুর আহমদের ছেলে আবুল কালাম জহির ওরফে বাবা জহিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে। এসব মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও রয়েছে।

১০ আগস্ট তার বাড়িতে ভাঙচুর ও ৫ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ এনে তিনি নিজেকে প্রবাসী দাবি করে ৪ সেপ্টেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলায় ১০ জনের নাম উল্লেখসহ আরও ১৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে ডিবি পুলিশকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

স্থানীয়দের বক্তব্য: সোমবার সকালে সরেজমিনে গিয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ আগস্ট কোনো ধরনের ভাঙচুরের ঘটনা ঘটেনি। তবে ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন একদল মুখোশধারী লোক জহিরের বাড়িতে হামলা চালায়, যদিও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয়রা আরও অভিযোগ করেন, জহির একজন মাদক সেবী ও কারবারি। তার বিরুদ্ধে প্রতিবাদ করায় নিরীহ এলাকাবাসীর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। যেখানে জহিরের বিরুদ্ধে মাদক আইনে একাধিক গ্রেফতারি পরোয়ানা রয়েছে, সেখানে ডিবি পুলিশের এসআই রমজান আলী কোনো তদন্ত ছাড়াই প্রতিবেদন জমা দিয়েছেন।

সাংবাদিকসহ নিরপরাধ ব্যক্তিদের হয়রানি: মামলায় সাংবাদিক মিজান মল্লিক, মো. সবুজ ও সিয়ামকে আসামি করা হয়েছে। তারা বলেন, “জহির একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী, অথচ আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে।”

ডিবি পুলিশের বক্তব্য: ডিবি পুলিশের উপ-পরিদর্শক মো. রমজান আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “ঘটনাস্থলে গেলেও কেউ স্বাক্ষ্য দিতে চায়নি। এছাড়া আবুল কালাম জহির যে একজন চিহ্নিত মাদক কারবারি এবং তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে কিনা, সে বিষয়ে আমার জানা নেই। তবে জহির নিজেকে প্রবাসী দাবি করেছেন।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper