1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
 চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে অবরোধ আজ - আমার সকাল ২৪ |
১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| মঙ্গলবার| সকাল ৯:৩৯|
ব্রেকিং নিউজ:
রাজশাহী মহানগর যুবদল থেকে ঈদুল ফিতরের শুভেচ্ছা নওগাঁর আত্রাইয়ে ভুটভুটি দুর্ঘটনা: পুকুরে পড়ে অল্পের জন্য রক্ষা, আহত ১ মিরপুর ইউনিয়ন নির্বাচনে আখলুল করিমের প্রতি স্থানীয়দের আস্থা জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু ঝিকরগাছা উপজেলাবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন অধ্যাপক জয়নাল আবেদীন আলীকদমে বিদ্যুৎ বিভ্রাট, জনজীবনে চরম ভোগান্তি বাঞ্ছারামপুরে বিপুল পরিমাণ বিদেশি মদসহ পিকআপ উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ গ্রেফতার নবীনগরে ভিজিএফ কার্ড বিতরণে অনিয়ম, চেয়ারম্যান আনোয়ারকে তলব ঝিকরগাছার পানিসারায় জামায়াতের যুব বিভাগের ইফতার মাহফিল অনুষ্ঠিত যশোর-২: বিভ্রান্তিকর সাক্ষাৎকারের প্রতিবাদে ঝিকরগাছায় বিএনপির যৌথ সংবাদ সম্মেলন আশুগঞ্জে পৃথক অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার, ৩ মাদক কারবারী গ্রেফতার নওগাঁর আত্রাইয়ে এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের উপহারের খেজুর বিতরণ চাঁপাইনবাবগঞ্জে পালিত হলো বিশ্ব ভোক্তা অধিকার দিবস ঝিকরগাছা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক জয়নাল আবেদীন খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির দপ্তর সম্পাদক হলেন রামপালের বোরহান খান চিলমারীতে কালবৈশাখী ঝড়ে নৌকার ধাক্কায় নৌকার মালিক নিহত, নিখোঁজ ১ ঘষিয়াখালী চ্যানেলের চরে মাটি ফেলে জমি দখলের চেষ্টা, তদন্তে প্রশাসন ঝিনাইগাতীতে ভয়াবহ শিলাবৃষ্টি, মুহূর্তেই সাদা হয়ে গেল গ্রামাঞ্চল র‍্যাব-১১ এর অভিযানে রূপগঞ্জে ৫৩ কেজি গাঁজা ও ৭৬ বোতল স্কাফ উদ্ধার      আত্রাই নদীর বুকজুড়ে এখন ফসলের মাঠ মণিরামপুরে স্কুলের টিউবওয়েল চুরি, হাতে-নাতে দুই যুবক আটক আশুগঞ্জে ৩০ কেজি গাঁজা উদ্ধার, প্রাইভেটকার ও মোটরসাইকেলসহ ৩ মাদক কারবারি গ্রেফতার শিবগঞ্জে আলোর বার্তা সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ রাজশাহীতে প্রাইভেট কারে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, দুইজন গ্রেপ্তার পাইকগাছায় পুকুর থেকে নারীর গলাকাটা মরদেহ উদ্ধার রাজশাহীতে চারতলা থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু গোপনে দান ও মানবিকতার দৃষ্টান্ত: চন্দ্রগঞ্জের কামরুল হাছান টিটু শাহজাদপুরে সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল সেতাবগঞ্জ প্রেসক্লাবে ইফতার ও মাহফিল অনুষ্ঠিত ধামরাইয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা কর্মসূচি, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে সচেতনতা টাকার অভাবে বন্ধ চিকিৎসা, শিশু জান্নাতের পাশে দাঁড়ালেন ইউএনও টেন্ডার না পেয়ে স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকির অভিযোগ, কিশোরগঞ্জ হাসপাতালে চিকিৎসা বন্ধ পাবনা-৩ আসনের নির্বাচনী ফল চ্যালেঞ্জ: বিএনপি প্রার্থীর আবেদন শুনানির জন্য গ্রহণ হাইকোর্টে ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গাড়ি ও দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেফতার ।দুর্গাপুরে চিকিৎসকের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ইফতারের আগে স্বামীর হাতে স্ত্রীর হত্যার ঘটনা, থানায় আত্মসমর্পণ কুমিল্লায় সাংবাদিককে ফোনে হুমকি, স্থানীয় সাংবাদিক মহল তীব্র নিন্দা আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা বিজয়নগরে ১২ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে অবরোধ আজ

সহিল মাহমুদ
  • আপলোডের সময় : বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে অবরোধ আজ

 চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখে অবরোধ আজ

চট্টগ্রাম প্রতিনিধি → সহিল মাহমুদ

চট্টগ্রাম বন্দরমুখী সব প্রবেশপথে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) ঘোষিত অবরোধকে কেন্দ্র করে সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, শান্তিপূর্ণ কর্মসূচিতে সহযোগিতা করা হবে, তবে বন্দরের কার্যক্রমে বাধা দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

বন্দর স্থাপনা বিদেশি প্রতিষ্ঠানকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আজ বুধবার (২৬ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছে। নগরীর বড়পোল, টোলপ্লাজা ও সল্টগোলা সিম্যান্স হোস্টেল সামনে শ্রমিকরা অবস্থান নেবে বলে নিশ্চিত করেছেন স্কপের যুগ্ম আহ্বায়ক রিজওয়ানুর রহমান খান।

অবরোধে অংশ নিচ্ছে বাম গণতান্ত্রিক জোট ও পরিবহণ শ্রমিক সংগঠনও। ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত জানান, বন্দরের পণ্য পরিবহনকারী যানবাহনও চলাচল বন্ধ থাকবে। মোট ৪৭টি পরিবহন শ্রমিক সংগঠন কর্মসূচিতে সংহতি জানিয়েছে।

বাম জোটের চট্টগ্রাম জেলা সিপিবি নেতা নুরুচ্ছাফা ভূঁইয়া বলেছেন, জাতীয় সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার অধিকার ইন্টেরিম সরকারের নেই, তাই কর্মসূচিতে পূর্ণ সমর্থন দেওয়া হয়েছে।

এদিকে, বন্দর উপ-কমিশনার মো. আমিরুল ইসলাম বলেন, বন্দরের কাজ ব্যাহত হলে ছাড় দেওয়া হবে না।

উল্লেখ্য, গত ১৭ নভেম্বর সরকার লালদিয়া চর টার্মিনাল ৩৩ বছর এবং পানগাঁও টার্মিনাল ২২ বছর বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেয়। একইভাবে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারারও সিদ্ধান্ত রয়েছে। এরই প্রতিবাদে আজকের সর্বাত্মক অবরোধের ঘোষণা দেয় স্কপ।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper