
উথোয়াই খৈ রাখাইন, চট্টগ্রাম:
চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়া খান নগর ময়দার মিল এলাকায় শনিবার (৪ এপ্রিল) রাত ১০টার দিকে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের হামলায় চারজন পথচারী আহত হন। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতলে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোরশেদ খানের অনুসারীরা প্রতিপক্ষ আব্দুস সোবাহান ও শওকতের অনুসারীদের লক্ষ্য করে হামলা চালায়। তবে হামলায় কোনো প্রতিপক্ষ আহত হয়নি; সাধারণ পথচারীরা হতাহত হয়।
মোরশেদ খান দীর্ঘদিন দেশের বাইরে থাকার পর ২০২৪ সালের ৫ আগস্টে এলাকায় ফিরে আসেন। এরপর পুরোনো বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই পাঁচজনকে আটক করা হয়েছে।