চকরিয়ায় অবৈধ হাসপাতাল ও ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার টাকা

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 5, 2026,
চকরিয়ায় অবৈধ হাসপাতাল ও ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার টাকা
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

চকরিয়ায় অবৈধ হাসপাতাল ও ভুয়া ডাক্তারের বিরুদ্ধে অভিযান, জরিমানা ১ লাখ ৮৫ হাজার টাকা

আল নাহিয়ান আবিদ, স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের চকরিয়ায় বিভিন্ন বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠান, ভুয়া ডাক্তার এবং অনুমোদনহীন আল্ট্রাসনোগ্রাফি কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে মোট ১ লাখ ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) চকরিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে মালুমঘাট ও চকরিয়া পৌর শহরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিউল আলম।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযানে মালুমঘাটের মা-মনি হাসপাতালের মো. আলী আকবর খানকে ভুয়া ডিগ্রি ব্যবহার, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন না থাকা এবং প্রয়োজনীয় যোগ্যতা ছাড়া অ্যানেস্থেশিয়া দেওয়ার অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

চিরিংগা সরকারি হাসপাতালের পশ্চিম পাশে হুসনে আরাকে অনুমোদনহীনভাবে রোগীদের ওষুধ লেখার অভিযোগে ৬০ হাজার টাকা এবং সরকারি হাসপাতাল সড়কে রিদুয়ানুল কবির নিশান ডিএমএফকে অনুমোদনহীনভাবে ওষুধ লেখার অভিযোগে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এ ছাড়া সোনালী ট্রেডার্স ফার্মেসিকে অনুমোদন ছাড়া আল্ট্রাসনোগ্রাফি কার্যক্রম পরিচালনার অভিযোগে ১০ হাজার টাকা এবং সেইফ মেডিসিন কর্ণার ফার্মেসিকে একই অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (অ্যানেস্থেশিওলজি) ডা. মো. মামুন-অর-রশিদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিসকাত উদ্দীন আহমদসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা সহযোগিতা করেন।

উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় অনুমোদনহীন স্বাস্থ্যসেবা কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত