চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অগ্নিনিরাপত্তা জোরদারের আহ্বান

, বিশেষ প্রতিনিধি
  • আপলোডের সময় : Tuesday, October 13, 2026,
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অগ্নিনিরাপত্তা জোরদারের আহ্বান
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অগ্নিনিরাপত্তা জোরদারের আহ্বান

চকবাজারে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনে ডিএসসিসি প্রশাসক, অগ্নিনিরাপত্তা জোরদারের আহ্বান

জিহাদুল ইসলাম
বিশেষ প্রতিনিধি, ঢাকা

পুরান ঢাকার চকবাজারের ছোট কাটারায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও স্থানীয়দের প্রতি সমবেদনা জানান এবং পরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে ছোট কাটারার এসি মসজিদের পাশে অবস্থিত মনজুর খান প্লাজার ছয়তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন পাশের আরেকটি ভবনে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের মোট ১০টি ইউনিট সমন্বিতভাবে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি ব্যাগ তৈরির কারখানা থেকে আগুনের সূত্রপাত হয়। এর আশপাশে তৈরি পোশাকের দোকান ও কারখানা ছিল। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছান ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আগুন লাগার প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে। ফায়ার সার্ভিসের নেতৃত্বে তদন্ত ও সার্বিক কার্যক্রম চলছে। বড় ধরনের বিপর্যয় এড়ানো গেলেও ক্ষতিগ্রস্তদের বিষয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট জিয়াউর রহমানকে উদ্ধার করেছিল টু ফিল্ড রেজিমেন্ট

পুরান ঢাকার অবকাঠামোগত সংকট ও প্রশাসনের পদক্ষেপ

পুরান ঢাকায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনা প্রসঙ্গে প্রশাসক বলেন, সিটি করপোরেশনের পক্ষ থেকে কেমিক্যালের লাইসেন্স দেওয়া বন্ধ রাখার ফলে কেমিক্যাল-সংশ্লিষ্ট বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা আগের তুলনায় অনেকটা কমেছে।

অগ্নিনির্বাপণের সময় পানির স্বল্পতা ও সরু রাস্তার সমস্যা প্রসঙ্গে তিনি বলেন, পুরান ঢাকার বর্তমান অবকাঠামোগত সংকট একদিনে তৈরি হয়নি। উত্তরাধিকারসূত্রে পাওয়া এসব সমস্যা সমাধানে বর্তমান প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই পুরান ঢাকার বিদ্যমান পুকুর সংরক্ষণ ও সংস্কারের পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার সার্বিক সংস্কারকাজ হাতে নেওয়া হয়েছে।

অগ্নিনিরাপত্তা নিশ্চিত ও সচেতনতা বাড়ানোর তাগিদ

ব্যবসাপ্রতিষ্ঠান ও বসতবাড়িতে নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, নিজেদের জীবন ও সম্পদ সুরক্ষার স্বার্থেই মার্কেট ও বাসাবাড়িতে অগ্নিনির্বাপণ সরঞ্জাম রাখা জরুরি। এ ঘটনা থেকে শিক্ষা নিয়ে আশপাশের ভবনগুলোতে যথাযথ অগ্নিনিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা গেলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমানো সম্ভব হতো।

রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি। প্রশাসকের মতে, রাস্তাঘাট উন্মুক্ত থাকলে ফায়ার সার্ভিসের গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারত। তাই যত্রতত্র অবৈধ দোকান না বসিয়ে জরুরি চলাচলের জন্য রাস্তা ও ফুটপাত উন্মুক্ত রাখতে স্থানীয়দের সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। এ বিষয়ে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন ডিএসসিসি প্রশাসক।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত