গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Friday, October 16, 2026,
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

গ্যাস বিস্ফোরণে দগ্ধ চারজনেরই মৃত্যু

আমার সকাল ২৪ ডেস্ক

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হয়েছে। সর্বশেষ শুক্রবার (১৬ অক্টোবর) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাড়ির কেয়ারটেকার রনি।

এর আগে বৃহস্পতিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দম্পতি শরীফ ও রোজিনা। এর কিছুক্ষণ পর মৃত্যু হয় রোজিনার ভাই রিয়াজের। দগ্ধ চারজনের মধ্যে রনিই সর্বশেষ চিকিৎসাধীন ছিলেন। তাঁর মৃত্যুর মধ্য দিয়ে এ ঘটনায় দগ্ধ চারজনেরই মৃত্যু হলো।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত কেশবপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিস্ফোরণে রোজিনার শরীরের ৬০ শতাংশ, শরীফের ৪০ শতাংশ, রিয়াজের ৪০ শতাংশ এবং রনির শরীরের ৭০ শতাংশ পুড়ে যায়। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁদের ঢাকায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একে একে তাঁদের মৃত্যু হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গত শনিবার (১০ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দুটি পরিবারের চারজন গুরুতর দগ্ধ হন। পরে তাঁদের উদ্ধার করে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত