গোয়াইনঘাট প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি আবুল হোসেন, সম্পাদক করিম মাহমুদ লিমন
- আপলোডের সময় : Saturday, October 10, 2026,

গোয়াইনঘাট প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি আবুল হোসেন, সম্পাদক করিম মাহমুদ লিমন
গোয়াইনঘাট প্রতিনিধি: লোকমান আহমদ
সিলেটের গোয়াইনঘাট প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে ১৫ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল হোসেন। অন্যদিকে, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন করিম মাহমুদ লিমন।
শুক্রবার (৯ অক্টোবর) দিনব্যাপী গোয়াইনঘাট প্রেস ক্লাবের নির্বাচন ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়। নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। উপজেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক ও নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিতিতে প্রেস ক্লাব মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।
নির্বাচন ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রাণচাঞ্চল্য দেখা যায়। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত নেতৃত্বকে ঘিরে সাংবাদিকদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে।
নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন ও সাধারণ সম্পাদক করিম মাহমুদ লিমনের নেতৃত্বে গোয়াইনঘাট প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত ঐক্য, অধিকার ও কল্যাণে নতুন নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা তাঁদের।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।