গোয়াইনঘাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী প্রচারণা
- আপলোডের সময় : Wednesday, October 7, 2026,

গোয়াইনঘাটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী প্রচারণা
গোয়াইনঘাট প্রতিনিধি: লোকমান আহমেদ
সিলেটের গোয়াইনঘাটে হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদকবিরোধী প্রচারণা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরির লক্ষ্যে এ আয়োজন করা হয়।
হাজী সোহরাব আলী স্কুল অ্যান্ড কলেজের সভাপতি জাহি খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। মাদকের ক্ষতিকর প্রভাব থেকে নিজেদের দূরে রেখে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান বক্তারা।
পরে অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। একই সঙ্গে মাদকের ক্ষতিকর প্রভাব ও ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীসহ উপস্থিত সবার মাঝে সচেতনতা সৃষ্টিতে বিভিন্ন দিক তুলে ধরা হয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।