গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
- আপলোডের সময় : Thursday, November 5, 2026,

গোয়াইনঘাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন
লোকমান আহমেদ, উপজেলা প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১১ নম্বর মধ্য জাফলং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিশ্রুত ফ্যামিলি কার্ড কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন ফ্যামিলি কার্ডের সুপারভাইজার ডনবস্কো খংস্হিয়া, তথ্য সহকারী কুলসুমা বেগম, ৮ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম মুসা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, মধ্য জাফলং ইউনিয়ন তাঁতি দলের সাধারণ সম্পাদক বিলাল হোসেন, গোয়াইনঘাট উপজেলা জাসাসের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল সানি, মধ্য জাফলং ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন, আমির মিয়া স্কুল অ্যান্ড কলেজের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, ফারুক আহমেদসহ ওয়ার্ডের গণ্যমান্য মুরব্বি ও যুবসমাজের প্রতিনিধিরা।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয়রা ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফলতা কামনা করেন। তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন, এই উদ্যোগ যেন প্রকৃত উপকারভোগী ও অসহায় মানুষের হাতে পৌঁছে এবং এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
স্থানীয়দের প্রত্যাশা, ফ্যামিলি কার্ড কার্যক্রমের সফল বাস্তবায়নের মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারগুলো উপকৃত হবে এবং এ বিষয়ে তাঁরা দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।