গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ২৩ জন গ্রেপ্তার ও ২৭ ড্রেজার ধ্বংস

  • আপলোডের সময় : Friday, September 11, 2026,
গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ২৩ জন গ্রেপ্তার ও ২৭ ড্রেজার ধ্বংস
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ২৩ জন গ্রেপ্তার ও ২৭ ড্রেজার ধ্বংস

গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান, ২৩ জন গ্রেপ্তার ও ২৭ ড্রেজার ধ্বংস

লোকমান আহমেদ
সিলেট, গোয়াইনঘাট প্রতিনিধি, আমার সকাল ২৪
সিলেট

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় পরিচালিত সাড়ে ছয় ঘণ্টার অভিযানে ২৩ জনকে গ্রেপ্তার, ৫ লাখ টাকা জরিমানা এবং বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পরগনা, পরগনা বাজার, লাঠিগ্রাম, বেড়াবিল, উত্তর প্রতাপপুর, দক্ষিণ প্রতাপপুর ও লুনী এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেনের নেতৃত্বে বিশেষ টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর ফ্যামিলি কার্ডের প্রলোভনে বিয়ে, ভবিষ্যতে যেন এমন না হয়: এমপি সরোয়ার আলমগীর

অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে হাতেনাতে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে ১০ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী মোট ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। বাকি ১৩ জন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় আইনি প্রক্রিয়া শেষে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে অভিযান সংশ্লিষ্টরা।

এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ২৭টি অবৈধ ড্রেজার মেশিন, যার মধ্যে বোমা মেশিন ও লোকাল ড্রেজার রয়েছে, ঘটনাস্থলেই পুড়িয়ে ও ভেঙে ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়াইনঘাট থানার এসআই গোলাম ফাত্তাহর নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ সদস্য এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

অভিযান শেষে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাকারিয়া হোসেন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে পরিবেশ, নদী ও সরকারি সম্পদের ক্ষতি যারা করছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। পরিবেশ রক্ষা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জিরো টলারেন্স নীতিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত