গোয়াইনঘাটে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

গোয়াইনঘাটে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান
লোকমান আহমেদ, গোয়াইনঘাট প্রতিনিধি
সবুজে সাজুক গোয়াইনঘাট—এই প্রত্যয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সিলেটের গোয়াইনঘাটে বৃক্ষরোপণ অভিযান পরিচালনা করেছে আনসার ও ভিডিপি।
রোববার সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহীনুর শূচির নির্দেশনায় এবং উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মনিরুল ইসলামের তত্ত্বাবধানে এ বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হয়।
অভিযানে আনসার ও ভিডিপির সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানান সংশ্লিষ্টরা।
আনসার ও ভিডিপির পক্ষ থেকে বলা হয়, পরিবেশ রক্ষায় শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণও জরুরি। এ ধরনের কার্যক্রম অব্যাহত রেখে গোয়াইনঘাটকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন ভিডিপি দলনেতা আনিসুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়ন ভিডিপি দলনেতা মাসুদ রানা, মধ্য জাফলং ইউনিয়ন দলনেতা লোকমান আহমেদ, মধ্য জাফলং ইউনিয়ন কমান্ডার ফখরুল ইসলাম, লেংগুরা ইউনিয়ন কমান্ডার সেলিম আহমদ, রুস্তুমপুর ইউনিয়ন ভিডিপি দলনেতা আরিফ উদ্দীন, সদর ইউনিয়ন কমান্ডার আব্দুল আহাদ, দলনেত্রী রিপা সুহদা, তাসনীম, নাছিম, দিলারা এবং বিভিন্ন ইউনিয়নের ভিডিপি দলনেতা, দলনেত্রী ও কমান্ডারসহ আরও অনেকে।
১ টি মন্তব্য
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।



















ধন্যবাদ, সুন্দর উপস্থাপনা