1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গোয়াইনঘাটে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি আটক, একজন পলাতক - আমার সকাল ২৪ |
৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| মঙ্গলবার| সকাল ৮:৪৪|
ব্রেকিং নিউজ:
শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়: শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তা নিয়ে দিকনির্দেশনা ফরিদপুরের মধুখালীতে ইয়াবাসহ ‘সাংবাদিক’ পরিচয়ধারী সামাদ খান আটক, এলাকায় চাঞ্চল্য কর্তৃপক্ষের অবহেলায় রায়পুরে অননুমোদিত ক্লিনিক চালুর অভিযোগ, ভূয়া ডাক্তার সিনথিয়ার বিরুদ্ধে চিকিৎসা প্রদানের অভিযোগ মতলব দক্ষিণে মাদকসহ বিভিন্ন মামলায় ৫ আসামি গ্রেফতার হাজিরা খাতায় অনুপস্থিত গেটম্যান সাময়িক বরখাস্ত, নান্দাইল রেলগেটে নতুন নিয়োগের উদ্যোগ বদরখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা অবহেলায় যুবকের মৃত্যুর অভিযোগ শাবিপ্রবিতে অ্যাডভান্সড রিসার্চ মেথডোলজি বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন তেঘরিয়া কাটাখালী খালের খননকাজ পরিদর্শন করলেন ইউএনও রামপালে বিশ্ব পরিবেশ দিবস পালিত, ১ হাজার পরিবার পাবে ফলদ বৃক্ষের চারা খেলাধুলার নিবেদিত প্রাণ উস্তাদ এম এ মাসুদ রানা: হাজারো শিক্ষার্থীর প্রেরণার বাতিঘর মানুষ মানুষের জন্য: বাউফলের তিন প্রতিবন্ধী ভাইয়ের পাশে দেশ-বিদেশের সহায়তায় জমা প্রায় ১২ লাখ টাকা রাণীশংকৈল লিপা ইটভাটা নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নালিতাবাড়ীতে পুকুরে ডুবে বাকপ্রতিবন্ধী শিশুর মর্মান্তিক মৃত্যু হিন্দু পরিবারের বসতভিটা দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগে কিশোরগঞ্জে মানববন্ধন, ডিসির কাছে স্মারকলিপি আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি” — টাঙ্গাইলের মির্জাপুরে চাঞ্চল্যকর ঘটনা পীরগঞ্জে টাঙ্গন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: দুইজনকে এক বছরের কারাদণ্ড ঝিকরগাছায় জামগাছ থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু সিলেট সদর পশ্চিম উপজেলায় আলিম ও এইচএসসি পরীক্ষার্থীদের নিয়ে সেমিনার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মাওলানা আব্দুল মোছাব্বির রহ. এর ঈসালে সাওয়াব উপলক্ষে তালামীযে ইসলামিয়ার দোয়া মাহফিল উখিয়া ও টেকনাফ সীমান্তে ৫ লাখ ১২ হাজার পিস ইয়াবা জব্দ রোগীর ছদ্মবেশে ইয়াবা পাচার: ১০ হাজার ইয়াবাসহ আটক ৩ নারী বগুড়ায় ৪০ পিস ইয়াবাসহ মাদক কারবারির স্ত্রী গ্রেফতার, স্বামী পলাতক মালয়েশিয়া পাচারকালে কোস্ট গার্ডের অভিযান: রোহিঙ্গাসহ ৫০ জন উদ্ধার, ৯ পাচারকারী আটক মাধবপুরে ৭২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার ফয়লা বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর কারাদণ্ড ও জরিমানা ৬ দফা দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের মানববন্ধন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মহেশখালীতে বাপার র‍্যালি, মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি ডিবি সেজে ৫৭ ভরি স্বর্ণ ছিনতাই: আন্তঃজেলা ডাকাত চক্রের ৯ সদস্য গ্রেফতার নর্থ বেঙ্গল প্লাস্টিক ব্যাগ ফ্যাক্টরিতে মেশিনে জড়িয়ে শ্রমিকের মৃত্যু মতলবে বাংলাদেশ টেলিভিশনের বহিরঙ্গন অনুষ্ঠান অনুষ্ঠিত নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার ঘটনায় ওসি প্রত্যাহার, আরও ২৫ নেতাকর্মী গ্রেফতার গোয়াইনঘাটে প্রতিবেশীর কিল-ঘুষিতে ব্যক্তি নিহত, ঘাতক আটক বগুড়া কুন্দারহাট হাইওয়ে পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে মহাসড়ক অবরোধ, পরে প্রত্যাহার বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরলেন মৌয়াল বাবলু গাজী, ধীরে ধীরে সুস্থতার পথে ব্রাহ্মণবাড়িয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি জামিল পাভেলের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ভর্তি চলছে — দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট, সাপ্তাহিক শাখা কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ায় মাদকবিরোধী অভিযানে মাদক ও নগদ টাকাসহ নারী কারবারি গ্রেফতার পার্বতীপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বালতি চুরির অভিযোগে পশ্চিমবঙ্গে তৃণমূলের দুই নেতা গ্রেফতার হজ শেষে দেশে ফিরবেন মধ্য জাফলং ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী সাইদুর রহমান

গোয়াইনঘাটে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি আটক, একজন পলাতক

লোকমান আহমদ
  • আপলোডের সময় : বুধবার, জুন ৩, ২০২৬,
গোয়াইনঘাটে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি আটক, একজন পলাতক
গোয়াইনঘাটে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি আটক, একজন পলাতক

গোয়াইনঘাটে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই কারবারি আটক, একজন পলাতক

লোকমান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি

সিলেটের গোয়াইনঘাট থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৬০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে। মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের গুচ্ছগ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন— গোয়াইনঘাট থানার নলজুড়ি পশ্চিম (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) এলাকার মহর উদ্দিনের ছেলে ইমামুল হোসেন (২৬) এবং হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার উজিরপুর এলাকার (বর্তমানে জাফলং গুচ্ছগ্রাম) বাসিন্দা মো. তুশিল (১৯)। এ ঘটনায় আমিনুল (৩৫) নামে আরও একজন আসামি পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানার এসআই রাজীব কুমার রায়ের নেতৃত্বে একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গুচ্ছগ্রাম পয়েন্টের ফাহিমা এন্টারপ্রাইজের সামনে মাদক কেনাবেচা চলছে। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৩টার দিকে সেখানে অভিযান চালানো হয়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ইমামুল হোসেন ও তুশিলকে আটক করা হয়। তবে আমিনুল নামের একজন কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতদের তল্লাশি করে ইমামুলের কাছ থেকে ৪৩ বোতল ‘ICONIQ WHITE’ (৩৭৫ মিলি) এবং তুশিলের কাছ থেকে ১৭ বোতল ‘ROYAL GREEN’ (৭৫০ মিলি) ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ৬০ বোতলের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ১৫ হাজার ৫০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানায়, তারা পলাতক আসামি আমিনুলের সহযোগিতায় সীমান্ত এলাকা থেকে এসব মদ সংগ্রহ করে গোয়াইনঘাটের বিভিন্ন স্থানে বিক্রির উদ্দেশ্যে মজুত করেছিল।

এ বিষয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মঙ্গলবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper