
বাংলাদেশ আনজুমান আল ইসলাহ গোয়াইনঘাট উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৩০ মে (রবিবার) সকাল ১১টায় আঙ্গারজুর আলিম মাদরাসার হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শাখার সভাপতি মাওলানা মোঃ ছয়ফুল আলম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফখরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালা বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনজুমান আল ইসলাহ গোয়াইনঘাট উপজেলা শাখার সাবেক সভাপতি মাওলানা মছদ্দর আলী, সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান, বাংলাদেশ আনজুমান আল ইসলাহ সৌদি আরব রিয়াদ দিরা শাখার সভাপতি ক্বারী শামসুদ্দিন, বাংলাদেশ আনজুমান আল ইসলাহ সিলেট সদর শাখার সাধারণ সম্পাদক হা. মাও. শামিম আহমদ, লোকমান হেকিম সিকদার এবং আঙ্গারজুর আলিম মাদরাসার প্রাক্তন ছাত্র পরিষদের সভাপতি কামরান আহমদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা শাব্বির আহমদ, মুহাম্মদ নাসির উদ্দিন, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আল আমিন, মাওলানা শাহেদ আহমদ, মাওলানা আব্দুল কাদির, মাওলানা কামাল উদ্দিন, মাওলানা নুরুল আলম, মাওলানা কামাল আহমদ, বিলাল উদ্দিন চৌধুরী, ফখরুল ইসলাম, মাওলানা কাওসার আহমদ, হাঃ গুলজার আহমদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ ইমাম উদ্দিন, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান তানিম এবং সাদিক আহমদও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।