গোবিপ্রবির হল গেটের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Thursday, October 8, 2026,
গোবিপ্রবির হল গেটের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
গোবিপ্রবির হল গেটের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

গোবিপ্রবির হল গেটের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) হল গেটের সামনে শিক্ষার্থীদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কোনো শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি এসে হল গেটের লিপুস ক্যান্টিনে বসে থাকা শিক্ষার্থীদের লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে একটি ককটেল গাছে লেগে হল গেটের সামনে পড়ে যায়। অপরটি হল গেটের ভেতরে শিক্ষার্থীদের বসার স্থানের পাশে বিস্ফোরিত হয়। ঘটনার পর দুজন দ্রুত মোটরসাইকেলে করে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে উপস্থিত হন।

হল গেটের নিরাপত্তায় থাকা এক আনসার সদস্য বলেন, শিক্ষার্থীরা গেটের পাশে বসেছিলেন। এ সময় ঘোনাপাড়া দিক থেকে মোটরসাইকেলে করে দুজন এসে ককটেল নিক্ষেপ করেন। গাছের আড়ালে থাকায় তাদের স্পষ্টভাবে দেখা যায়নি। একটি ককটেল গাছে লেগে পড়ে যায় এবং অন্যটি বিস্ফোরিত হয়। কিছুটা দূরে বিস্ফোরণ ঘটায় কোনো শিক্ষার্থী আহত হননি। মোটরসাইকেলটির রং লালচে-খয়েরি ছিল বলে জানান তিনি।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
নির্বাহী আদেশে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি নির্বাহী আদেশে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের নিয়োগের দাবি

হামলার প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব বলেন, শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে গল্প করছিলেন। এ সময় দুজন ব্যক্তি শিক্ষার্থীদের দিকে ককটেল নিক্ষেপ করেন। তিনি হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আরিফুল ইসলাম বলেন, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীনবরণ উপলক্ষে তারা বিশ্ববিদ্যালয়ে টহল দিচ্ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় তিনজন সংসদ সদস্যের বিশ্ববিদ্যালয়ে আসার কথা থাকায় ক্যাম্পাসে টহল জোরদার করা হয়েছিল। ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনার বিষয়ে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সামনে একটি অস্থায়ী পুলিশ বক্স স্থাপন এবং সারারাত পুলিশি টহলের ব্যবস্থা করা হচ্ছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত