গোপালগঞ্জের মাঝিগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত আলফাডাঙ্গার ২ বাসিন্দা
- আপলোডের সময় : Monday, October 5, 2026,

গোপালগঞ্জের মাঝিগাতীতে সড়ক দুর্ঘটনায় নিহত আলফাডাঙ্গার ২ বাসিন্দা
আলফাডাঙ্গা উপজেলা প্রতিনিধি: আরিফ বিল্লাহ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী বাসস্ট্যান্ড এলাকায় সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার দুই বাসিন্দা নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে নিহত দুজনের পূর্ণাঙ্গ পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। দুর্ঘটনার পর তাদের মরদেহ ও সংশ্লিষ্ট আইনগত কার্যক্রমের জন্য কাশিয়ানী থানায় রাখা হয়েছে বলে জানা গেছে।
নিহতদের স্বজন বা পরিচিত কেউ থাকলে দ্রুত কাশিয়ানী থানা কিংবা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
নিহতদের পরিচয় শনাক্ত ও স্বজনদের কাছে খবর পৌঁছাতে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।