গর্ব ও ভালোবাসায় সিক্ত পঞ্চগড়ের কৃতি সন্তান অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা
মো. আরফান আলী
আপলোডের সময় :
সোমবার, জুন ১, ২০২৬,
গর্ব ও ভালোবাসায় সিক্ত পঞ্চগড়ের কৃতি সন্তান অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা
গর্ব ও ভালোবাসায় সিক্ত পঞ্চগড়ের কৃতি সন্তান অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে সংবর্ধনা
মো. আরফান আলী
উত্তরাঞ্চলের উচ্চশিক্ষায় নতুন দিগন্তের পথপ্রদর্শক, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীনকে বর্ণাঢ্য সংবর্ধনা দিয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো। শিক্ষা ও সংস্কৃতির মিলনমেলায় প্রাণবন্ত হয়ে ওঠে সীমান্ত জনপদ তেঁতুলিয়া।
রোববার (১ জুন) সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদ হলরুমে ‘কারিগর’, ‘তেঁতুলিয়া থিয়েটার’ ও ‘কর্ণাল’-এর যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা অধ্যাপক ড. ইসরাফিল শাহীনের শিক্ষা, গবেষণা ও দীর্ঘ কর্মজীবনের নানা দিক তুলে ধরেন। তাঁরা বলেন, তাঁর নেতৃত্বে উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসার ও গবেষণার নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
দীর্ঘ ২৯ বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার অভিজ্ঞতা নিয়ে অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বর্তমানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তাঁর এ অর্জনে পঞ্চগড়বাসীর মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি ছড়িয়ে পড়েছে।
অনুষ্ঠানে বক্তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, পঞ্চগড়ের এই কৃতি সন্তানের হাত ধরে উত্তরবঙ্গের উচ্চশিক্ষা, গবেষণা ও জ্ঞানচর্চায় নতুন দিগন্তের সূচনা হবে। তাঁর নেতৃত্বে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা।