গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন - আমার সকাল ২৪ |
|
|
|
|
|
ব্রেকিং নিউজ:
গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
আপলোডের সময় :
Saturday, July 11, 2026,
গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, সিলেটে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু; এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন
জগন্নাথপুরে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১০
জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় গরু ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (১০ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার মিরপুর ইউনিয়নের উত্তর গড়গড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, জমিতে গরু প্রবেশ করে ধানের চারা খাওয়াকে কেন্দ্র করে গ্রামের রফিক মিয়া ও কাজল মিয়ার সমর্থকদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিরোধটি সংঘর্ষে রূপ নেয়। উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালালে অন্তত ১০ জন আহত হন।
আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। গুরুতর আহত কবির মিয়ার ছেলে সেলিম মিয়া (৩৮)-কে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো মামলা দায়ের হয়নি এবং কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঘটনার তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।