1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
গজারিয়ায় ঋণের কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা, স্বামী থানায় জিজ্ঞাসাবাদ - আমার সকাল ২৪ |
ব্রেকিং নিউজ:
আত্রাইয়ে যুবকের মৃত্যু, প্রেমঘটিত বিষয় নিয়ে নানা প্রশ্ন দিনাজপুরে ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও ট্রাক্টর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ পিরোজপুরে ডিসি পার্কের সংস্কার ও উন্নয়ন কাজের উদ্বোধন চৌমুহনীতে ২৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক পচা ডিমে কেক তৈরি, রুচিকা ফুড ইন্ডাস্ট্রিজকে ৪০ হাজার টাকা জরিমানা রুহিয়ায় পাট কর্মকর্তার নির্মাণাধীন বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ শাহজাদপুরে পৃথক অভিযানে ইয়াবা, হেরোইন ও অনলাইন জুয়াচক্রের সদস্যসহ গ্রেপ্তার ৪ রায়পুরে ২ লাখ টাকার প্রকল্পে ৮০ হাজার টাকা কর্তনের অভিযোগ রায়পুরে ৯০ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার গোয়াইনঘাটে উৎসবমুখর পরিবেশে ‘পুসাগ গণিত অলিম্পিয়াড ২০২৬’ উদ্বোধন পীরগঞ্জে পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা নলছিটিতে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস শশীভূষণে ৬ পিস ইয়াবাসহ তমাল গ্রেপ্তার মানবেতর জীবনযাপন করছেন সিরাজগঞ্জের প্যারালাইসিস রোগী রফিকুল ও তাঁর অসুস্থ স্ত্রী মমতা নলছিটির সিদ্ধকাঠী ইউনিয়ন ভূমি অফিস বন্ধ, সেবাগ্রহীতাদের মধ্যে ক্ষোভ দিনাজপুর সদর উপজেলার নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জাতীয় কিক বক্সিং প্রতিযোগিতায় দিনাজপুরের কৃতিত্ব বিয়ের অনুষ্ঠানে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিলেন হুইপ আখতারুজ্জামান মিয়া জামিন পাচ্ছেন না সাবেক মেজর সাদিক, এবার আরেক মামলায় গ্রেপ্তার পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগে মামলা রাষ্ট্রপতি নির্বাচন: আজ শেষ হচ্ছে প্রার্থিতা প্রত্যাহারের সময় ‘নারীরাও বাস চালাতে পারে, আমরা দেখিয়ে দিতে পারব’ দুই স্ত্রীর হাতাহাতিতে অজ্ঞান, ফের আলোচনায় মিশরের কোচ হোসাম হাসান সিলেটে হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, মৃতের সংখ্যা ১৩৮ পানির ড্রামে ফেলে ১৪ দিনের শিশুকে হত্যার অভিযোগ, মা আটক দাফনের পর মৃত ব্যক্তি কি স্বজনদের কথা বা আওয়াজ শুনতে পান? নকল পুলিশ ক্লিয়ারেন্স চক্রের ৪ সদস্য গ্রেপ্তার শিক্ষার্থী ওয়াজেদ সীমান্ত হত্যা: তিন ছিনতাইকারীর মৃত্যুদণ্ড রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন বরেণ্য শিল্পী আফজাল হোসেন কামিল পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৮৮.২০ শতাংশ ইরান যুদ্ধে জয় দাবি গালিবাফের, ট্রাম্প ‘ব্যর্থতার দায় চাপানোর’ চেষ্টা করছেন: বিশ্লেষক হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ ইউএনওর হস্তক্ষেপে বুকসমান কাদা থেকে উদ্ধার ৪ মহিষ শাহ আমানতে ৩৬ লাখ টাকার সিগারেট ও ১৫ লাখ টাকার আইফোন জব্দ গ্রিসে যাওয়ার পথে ভূমধ্যসাগরে শান্তিগঞ্জের ৬ যুবক নিখোঁজ যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড উল্লাপাড়ায় মেহগনি বাগান থেকে এনজিও কর্মকর্তার মরদেহ উদ্ধার বাংলাদেশে আশ্রিত ৩ লাখের বেশি রোহিঙ্গাকে রাখাইনের সাবেক বাসিন্দা হিসেবে স্বীকৃতি মিয়ানমারের ফজলুল হক মুসলিম হলে মধ্যরাতে সংঘর্ষ, ভিপি-জিএসসহ আহত ৬

গজারিয়ায় ঋণের কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা, স্বামী থানায় জিজ্ঞাসাবাদ

মোঃ দুলাল সরকার
  • আপলোডের সময় : Tuesday, December 23, 2025,
গজারিয়ায় ঋণের চাপের কারণে গৃহবধূ আত্মহত্যা”
গজারিয়ায় ঋণের চাপের কারণে গৃহবধূ আত্মহত্যা”

গজারিয়ায় ঋণের কিস্তির চাপে গৃহবধূর আত্মহত্যা, স্বামী থানায় জিজ্ঞাসাবাদ

মোঃ দুলাল সরকার
গজারিয়া প্রতিনিধি

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় ঋণের কিস্তির চাপ ও পারিবারিক মানসিক টানাপোড়েনের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত গৃহবধূর নাম জিলহজ আক্তার (২৮)। তিনি কুমিল্লা জেলার চাঁন্দিনা উপজেলার পরচঙ্গা গ্রামের মজিবুর রহমানের মেয়ে।

নিহতের স্বামী কামরুল ইসলাম (৩৫) কুমিল্লার চাঁন্দিনা উপজেলার বড় বাড়েরা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন বাবুর্চি। দীর্ঘ প্রায় ৮ বছর ধরে তিনি গজারিয়ায় কর্মরত ছিলেন। সম্প্রতি এক সপ্তাহ আগে স্ত্রী ও তিন সন্তান—দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া গ্রামে আব্দুল হাসানের ভাড়া বাসায় স্থায়ীভাবে বসবাস শুরু করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঋণের কিস্তি পরিশোধ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মানসিক চাপ ও উদ্বেগ চলছিল। শনিবার রাতে স্বামী কর্মস্থল থেকে বাসায় ফেরার পর স্ত্রী কান্নাকাটি শুরু করেন। এ সময় কামরুল ইসলাম তাকে সান্ত্বনা দিয়ে বলেন, যেহেতু ঋণ নেওয়া হয়েছে, ধীরে ধীরে সময়মতো পরিশোধ করা হবে। ওই রাতেই তারা ঘুমিয়ে পড়েন।

সোমবার (২২ ডিসেম্বর) ভোররাতে ফজরের নামাজের সময় কামরুল ইসলাম ঘুম থেকে ওঠেন। এ সময় তাদের বড় মেয়ে ওয়াশরুমে যেতে গিয়ে রান্নাঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় মাকে ঝুলে থাকতে দেখে চিৎকার দেয়। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং ৯৯৯ নম্বরে কল দেওয়া হয়।

খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য স্বামী কামরুল ইসলামকে থানায় নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শনকারী এসআই মেহেদী সোহরত জানান, নিহতের শরীরে বাহ্যিক কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে গলায় ফাঁসের দাগ ছিল।

নিহতের ভাই ইব্রাহিম (৪০) জানান, তারা এ ঘটনায় কোনো অভিযোগ করতে চান না এবং লাশ দাফনের জন্য প্রশাসনের সহায়তা কামনা করেছেন।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ হাসান আলি বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। স্বামীকে থানায় আনা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper