1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
খেলার মাঠ নিয়ে বিএনপি- আওয়ামী লীগের উত্তেজনা - আমার সকাল ২৪ |
১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ| বসন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১:০৭|
ব্রেকিং নিউজ:
সাউথইস্ট ব্যাংক পিএলসি’র চাঁপাইনবাবগঞ্জ শাখায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত দায়সারা আয়োজনে নলছিটিতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন রূপগঞ্জে জমইয়তে হিযবুল্লাহর ইফতার ও দোয়া মাহফিল বেনাপোল স্থলবন্দরে ১৭ মেট্রিক টন পাটের বীজের চালান আটক ফরিদপুরে ইটভাটায় মোবাইল কোর্ট, দুই ভাটাকে জরিমানা উলিপুরে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস–২০২৬ নওগাঁর মান্দায় প্রভাবশালীদের প্রভাবে ফসলি মাটি হরিলুট নারায়ণগঞ্জে ডিউটিরত পুলিশের কাছ থেকে ছিনতাইকৃত পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার, গ্রেফতার ১    পানিসারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত বগুড়ায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন, ৪৯৬ নারী পেলেন টাকা আজমপুর স্টেশনে সিগন্যাল চুরি ও রহস্যময় কার্যক্রম: স্থানীয়দের অভিযোগ জগন্নাথপুরে স্বপ্নজয়ী পাঠশালার ছাত্রছাত্রীদের ঈদ উপহার বিতরণ ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ: প্রধান আসামি গ্রেফতার কেশবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু রূপগঞ্জে তুচ্ছ ঘটনায় কৃষকদল নেতাসহ ৪ জনকে কুপিয়ে গুরুতর জখম নওগাঁর আত্রাইয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন পীরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উদযাপন তেজগাঁওয়ে মানব কঙ্কাল চোর চক্রের চার সদস্য গ্রেফতার গোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন জগন্নাথপুরে ব্র্যাকের উদ্যোগে জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি সচেতনতামূলক সভা চট্টগ্রামের সীতাকুন্ডে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার, ২২ সন্ত্রাসী আটক রাজবাড়ীর বহরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, ২১টি দোকান পুড়ে কোটি টাকার ক্ষতি নওগাঁর বদলগাছী শশান ঘাটে রাজমিস্ত্রির মরদেহ উদ্ধার বান্দরবান লামায় ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন চট্টগ্ৰামের সড়ক দুর্ঘটনায় ফুডপান্ডা ডেলিভারিম্যান নিহত জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল গুরুদাসপুর–বড়াইগ্রাম সীমান্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার লামায় ফ্যামিলি কার্ড পাইলটিং কার্যক্রমের উদ্বোধন লামায় ফ্যামিলি কার্ড বিতরণে প্রস্তুতি, এমপির সঙ্গে স্থানীয় নেতাদের মতবিনিময় রাজশাহীর তানোরে জিওলমারি এলাকায় একটি তুলার গোডাউনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে বরগুনায় মাদক কারবারি আটক স্বল্প খরচে আধুনিক রোগ নির্ণয় সেবা দিচ্ছে “ডক্টরস ল্যাব অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার” নান্দাইলে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত রাজশাহী সিটিতে তেলের সংকট, পাম্পে দীর্ঘ লাইন — মোটরসাইকেলে ৩০০ টাকার বেশি জ্বালানি দিচ্ছে না বাকেরগঞ্জে ছাত্রদল সভাপতির ওপর হামলা: প্রধান আসামি রানা মেম্বার ঢাকায় গ্রেফতার লাকসামে শ্রমিককে হাত-পা বেঁধে মারধরের অভিযোগ: ছাত্রদল নেতাসহ ৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্ত শুরু মাগুরার শ্রীপুরে তেলের সংকট, বিপাকে যানবাহন চালকরা শাহজাদপুরে গাছ ফেলে পিক-আপ থামিয়ে ছিনতাই, গরুচোর অপবাদে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই; গাড়িতে আগুন প্রটোকল ভেঙে কৃষকের মাঠে প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি রাজশাহীতে তেলের সংকট: পাম্পে লম্বা লাইন, দাম এখনও স্বাভাবিক

খেলার মাঠ নিয়ে বিএনপি- আওয়ামী লীগের উত্তেজনা

শাহ্ ফুজায়েল আহমদ
  • আপলোডের সময় : শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫,
খেলার মাঠ নিয়ে বিএনপি- আওয়ামী লীগের উত্তেজনা
খেলার মাঠ নিয়ে বিএনপি- আওয়ামী লীগের উত্তেজনা

জগন্নাথপুরে খেলার মাঠ নিয়ে বিএনপি- আওয়ামী লীগের উত্তেজনা

শাহ্ ফুজায়েল আহমদ
মফস্বল সম্পাদক :

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার লোহারগাঁও মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগের লোকজনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ইতিপূর্বে ওই মাঠে খেলা নিয়ে দু’পক্ষের মধ্যে ব্যাপক দাঙ্গা-হাঙ্গামা ও ধরপাকড় হলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। রাজনৈতিক পটপরিবর্তনের পর ও মামলা চলমান থাকাসত্ত্বে একই মাঠে আওয়ামী লীগের লোকজন খেলার আয়োজন করায় স্থানীয় বিএনপি ক্ষুব্ধ। সংঘর্ষে আশংকা করছেন স্থানীয়রা।

সম্প্রতি উপজেলার পাটলী ইউনিয়নের লোহারগাঁও গ্রামের বাসিন্দা স্থানীয় বিএনপি নেতা আরশ আলী আগামী ৮ ফেব্রুয়ারি ওই মাঠে খেলা বন্ধের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসক ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বরাবরে আবেদন করেছেন।

পৃথক আবেদনে ওই ব্যক্তি উল্লেখ করেন, পাটলী ইউপি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মতছির আলী, যুক্তরাজ্য ছাত্রলীগ নেতা ইমান আলী, পাটলী ইউপি আওয়ামী লীগ নেতা জাহির আলী মেম্বার গং ২০১৫ সালে লোহার গাঁও নতুনবাজার সংলগ্ন মাঠে ফুটবল খেলার আয়োজন করেন। সেসময় খেলাকে কেন্দ্র করে চাঁদা আদায়সহ ব্যাপক অনিয়ম করলে দাঙ্গা-হাঙ্গামা ও ধরপাকড় হয়। পরে জগন্নাথপুর থানায় একটি মামলা হয়, যার নাম্বার জিআর ৭৭/২০১৫ ইং। ওই মামলার আসামী আবেদনকারী নিজে। ওইসব লোকের স্পন্সরে পুনরায় একই মাঠে ফুটবল খেলার আয়োজন করায় তিনি উল্লেখ করেন- সাধারণ জনগন ও আওয়ামী লীগের দোসররা দুইভাগে বিভক্ত, তাই যেকোনো সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।

এ ব্যাপারে আবেদনকারী আরশ আলী বলেন, ৮ ফেব্রুয়ারি তারুণ্যের উৎসব – ২০২৫ উদযাপনের অংশ হিসাবে এই টুর্নামেন্টের প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ম্যাচে করতে চেয়েছি আমরা কিন্ত; পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি থাকায় স্থানীয় আওয়ামী লীগ দোসররা নিজেদের শক্তির জানান দিতে গিয়ে কৌশলে বিবাদমান এই মাঠে খেলার আয়োজন করে। তাই তাদের স্পন্সরে কোনোভাবেই খেলতে দেওয়া হবেননা, জনসাধারণ কঠোরভাবে প্রতিহত করবে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমীন বলেন, আইনশৃঙ্খলার অবনতি হয় এমন কোন কাজ যাতে কেউ করতে না পারে সেজন্য পুলিশ সব সময় তৎপর রয়েছে। তাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper