খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ে মঠবাড়িয়ার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল

, স্টাফ রিপোর্টার
  • আপলোডের সময় : Tuesday, October 6, 2026,
খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ে মঠবাড়িয়ার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ে মঠবাড়িয়ার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল

খুলনা বিভাগকে হারিয়ে জাতীয় পর্যায়ে মঠবাড়িয়ার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল

মোঃ নাইম
স্টাফ রিপোর্টার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মোমেনিয়া দাখিল মাদ্রাসার কাবাডি দল ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় অঞ্চল পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা বিভাগকে পরাজিত করে তারা এ গৌরব অর্জন করে। এর মধ্য দিয়ে দলটি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিতে দলটি কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামের উদ্দেশে রওনা দিয়েছে। সেখানে দেশের বিভিন্ন অঞ্চলের প্রতিদ্বন্দ্বী দলের সঙ্গে কাবাডি খেলায় অংশ নেবে মোমেনিয়া দাখিল মাদ্রাসার খেলোয়াড়রা।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
হৃদয়ের কামব্যাকের গল্প তার মুখেই শুনুন সিমন্স হৃদয়ের কামব্যাকের গল্প তার মুখেই শুনুন সিমন্স

দলের এ সাফল্যে মোমেনিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ক্রীড়ামোদীদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, জাতীয় পর্যায়েও দলটি নিজেদের দক্ষতা ও ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে মঠবাড়িয়ার সুনাম আরও উজ্জ্বল করবে।

দলের খেলোয়াড়দের প্রশিক্ষণ ও সার্বিক দায়িত্বে রয়েছেন মোমেনিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা) মোহাম্মদ শফিকুল ইসলাম এবং সাবেক ক্রীড়াবিদ ও বর্তমান কোচ মো. ফোরকান। সংশ্লিষ্টরা জানান, তাদের তত্ত্বাবধান ও প্রশিক্ষণে খেলোয়াড়রা প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করেছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

দলের দায়িত্বশীলরা জানান, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পাওয়া মোমেনিয়া দাখিল মাদ্রাসার জন্য গর্বের বিষয়। খেলোয়াড়দের আত্মবিশ্বাস ও মনোবল অটুট রেখে সর্বোচ্চ সামর্থ্য দিয়ে মাঠে খেলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

জাতীয় পর্যায়ে অংশ নিতে যাওয়া কাবাডি দলের খেলোয়াড় ও সংশ্লিষ্টরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তাদের প্রত্যাশা, সবার দোয়া ও সহযোগিতা নিয়ে জাতীয় পর্যায়েও ভালো ফলাফল অর্জন করে মঠবাড়িয়ার জন্য সম্মান বয়ে আনতে পারবেন।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত