1. [email protected] : Amar Sokal 24 : Amar Sokal 24
খালেদা জিয়ার দাফন সম্পন্ন, জিয়াউর রহমানের পাশে সমাহিত - আমার সকাল ২৪ |
১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:২৮|
ব্রেকিং নিউজ:
রাতে যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা সুরা হাশরের শেষ তিন আয়াতের ফজিলত সবার জন্য দ্রুতগতির ইন্টারনেট নিশ্চিত করতে চায় সরকার ৪১-এ মা হচ্ছেন দিব্যাঙ্কা ত্রিপাঠী ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন ৪নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী সেলিম আহমদ সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের চাপায় মা-মেয়ের মৃত্যু দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পে জেলেদের মাঝে ছাগল, খাদ্য ও ঔষধ বিতরণ মঠবাড়িয়ায় খাবার পানির পুকুরে বিষ প্রয়োগ, ভেসে উঠলো চাষের মাছ নাসার বিজ্ঞানী গোদাগাড়ীর কৃতী সন্তান ড. রেজাউল হক আর নেই গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ কিশোর আটক সালথায় ফেরার পথে এসএসসি পরীক্ষার্থীকে মারধরের অভিযোগ, অনিশ্চিত হয়ে পড়েছে বাকি পরীক্ষা নলছিটিতে পুত্রবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে শ্বশুর আটক মাদারীপুরে হামে আক্রান্ত ছাড়িয়েছে ৩৬৫, হাসপাতালে ভর্তি ৩২ শিশু মাদারীপুরে মাদক মামলায় নারীসহ ৩ জনকে কারাদণ্ড শাহ আলী মাজারের ঘটনার পর মুফতি হাফিজ আহমদ নিজামী শাফির স্ট্যাটাসে আলোচনা মাদারগঞ্জে গভীর রাতে হামলা: মেয়ের কান কেটে দুল ছিনতাই, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ নোয়াখালীতে ডেঙ্গু, নিউমোনিয়া ও জলাতঙ্ক রোগ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত সংসদ সদস্য বীথিকা বিনতে হোসাইনের সাথে কমলনগর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের সৌজন্য সাক্ষাৎ মাদারগঞ্জে র‍্যাবের অভিযান: ৪৬ বস্তা ভিজিডির চাল উদ্ধার, সিন্ডিকেট সদস্যরা পলাতক মাদারগঞ্জে ধানক্ষেতে বজ্রপাতে ছাত্রশক্তি নেতার মর্মান্তিক মৃত্যু আলীকদমে হামের উপসর্গ ও ডায়রিয়ায় নববধূর মৃত্যু সায়্যিদ আহমদ শহীদ বেরলভী (র.) স্মরণে বালাকোট সম্মেলন অনুষ্ঠিত রায়পুরে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় প্রতিবেশীর পানির লাইন বন্ধের অভিযোগ, সংবাদ সম্মেলন অপরাধীদের ধরতে বিভিন্ন পয়েন্টে বিজিবির চেকপোস্ট বিছনাকান্দি পর্যটন এলাকায় নিখোঁজ শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল্লাহর মেহমান হয়ে মক্কায় পৌঁছালেন ৫৭ হাজারের বেশি হজযাত্রী ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগের লিখিত পরীক্ষা উপলক্ষে নোয়াখালীতে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত নিরাপদ কোরবানির পশুর নিশ্চয়তায় বাকেরগঞ্জে স্টেরয়েডবিরোধী অভিযান, ৩ জনকে জরিমানা নান্দাইলে বিলীনপ্রায় তামাক ব্যবসা আঁকড়ে জীবিকার সংগ্রামে আবুল কাসেম মাইজদী পৌর বাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান, জরিমানা ৯ হাজার টাকা লবণের ট্রাকে ১ লাখ ইয়াবা উদ্ধার, আটক ২ জনবান্ধব পুলিশিংয়ে পেশাদারিত্বের আহ্বান: এসএমপির বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত ফতুল্লায় ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ডিশ ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা সোনারগাঁয়ে সংঘবদ্ধ ডাকাতদের হামলায় স্বামী নিহত, স্ত্রী আহত ধামইরহাট সরকারি এম এম ডিগ্রি কলেজে ছাত্রদলের মতবিনিময় ও বিদায় অনুষ্ঠান রায়পুরে মেঘনায় ইলিশ নেই, হতাশ জেলে পরিবার ত্বকে গোলাপ জল ব্যবহারের নিয়ম ও উপকারিতা বান্দরবানে নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ভূমি কর্মকর্তা নিহত গাজীপুরে নদীতে ডুবে প্রাণ গেল ২ বন্ধুর

খালেদা জিয়ার দাফন সম্পন্ন, জিয়াউর রহমানের পাশে সমাহিত

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : বুধবার, ডিসেম্বর ৩১, ২০২৫,
খালেদা জিয়ার দাফন সম্পন্ন, জিয়াউর রহমানের পাশে সমাহিত
খালেদা জিয়ার দাফন সম্পন্ন, জিয়াউর রহমানের পাশে সমাহিত

খালেদা জিয়ার দাফন সম্পন্ন, জিয়াউর রহমানের পাশে সমাহিত

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৪টা ৪২ মিনিটে তাকে সমাহিত করা হয়।

এর আগে বিকেল ৩টার পর পূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক তার জানাজা নামাজ পড়ান।

জানাজার মধ্যে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, তিন বাহিনীর প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্যরা, বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরা। এছাড়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, শীর্ষ নেতারা এবং বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন।

মানিক মিয়া অ্যাভিনিউ, বিজয় সরণি, খামার বাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুরে মানুষ ব্যাপকভাবে উপস্থিত হয়ে জানাজায় অংশ নেন। জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম জিয়ার দীর্ঘ জীবন নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পরবর্তীতে পরিবার ও দলের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, “আপনারা আমার মরহুমা মায়ের জন্য দোয়া করবেন। কারও কাছে আম্মার কোনো ঋণ থাকলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি তা পরিশোধ করবো। কেউ আমার মায়ের আচরণে বা কথায় কষ্ট পেয়ে থাকলে তার পক্ষ থেকে আমি ক্ষমাপ্রার্থী। সবাই তার জন্য দোয়া করবেন।”

দুপুর পৌনে ১২টার দিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে খালেদা জিয়ার মরদেহ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নিয়ে যাওয়া হয়। মরদেহটি লাল-সবুজ রঙের জাতীয় পতাকায় মোড়ানো ফ্রিজার ভ্যানে বহন করা হয়। সেনাবাহিনী হিউম্যান চেইন তৈরি করে রাষ্ট্রীয় প্রোটোকলে তার মরদেহ সেখানে পৌঁছে দেন।

শেয়ার করুন:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ সংক্রান্ত

আমার সকাল ২৪  ই – পেপার

 © All rights reserved 2026 Amar Sokal 24 Newspaper