কয়েক বছর স্থিতিশীলতা দরকার, সংস্কারের লড়াইও চালাতে হবে: মাহফুজ আলম

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Sunday, September 6, 2026,
কয়েক বছর স্থিতিশীলতা দরকার, সংস্কারের লড়াইও চালাতে হবে: মাহফুজ আলম
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কয়েক বছর স্থিতিশীলতা দরকার, সংস্কারের লড়াইও চালাতে হবে: মাহফুজ আলম

কয়েক বছর স্থিতিশীলতা দরকার, সংস্কারের লড়াইও চালাতে হবে: মাহফুজ আলম

দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, বিনিয়োগকারী ও সংশ্লিষ্ট অংশীজনের আস্থা ফিরিয়ে আনতে রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা বজায় রাখতে হবে। একই সঙ্গে জুলাইয়ের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করতে লড়াই চালিয়ে যেতে হবে।

রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, “দেশে আগামী কয়েক বছর স্থিতিশীলতা দরকার। বিনিয়োগকারী এবং অংশীজনের আস্থা দরকার। রাষ্ট্র পুনর্গঠনের জন্য এখন দোধারী লড়াই চালিয়ে নিতে হবে। আস্থা ও স্থিতিশীলতা রক্ষা এবং জুলাইয়ের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও অর্থনীতির সংস্কার নিশ্চিত করা।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাফলং চা বাগানে চা শ্রমিকদের মাঝে মন্ত্রীর উপহার বিতরণ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাফলং চা বাগানে চা শ্রমিকদের মাঝে মন্ত্রীর উপহার বিতরণ

তিনি বলেন, “রাষ্ট্রে আস্থা ও স্থিতিশীলতা রক্ষা আর জুলাইয়ের আকাঙ্ক্ষার বাস্তবায়ন বিপরীতধর্মী নয়। জুলাইয়ের ছাত্র-জনতার আপওয়ার্ড সোশিও-পলিটিকাল মবিলিটি দরকার।”

আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলের প্রসঙ্গ তুলে মাহফুজ আলম বলেন, “লীগের ১৬ বছর সন্ত্রাসের ক্ষত কাটিয়ে সৃজনশীল সামাজিক-রাজনৈতিক উল্লম্ফন দরকার। সেজন্য আস্থা ও স্থিতিশীলতা নিয়ে সব অনাহূত সংকট সবাই মিলে দূর করতে হবে।”

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে সংগঠিত হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমাদের জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন তথা রাষ্ট্র ও অর্থনীতির ব্যাপক সংস্কার কার্যকর করতে লড়তে হবে। বৈষম্যহীন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগঠিত হতে হবে। লড়ার সঙ্গে সঙ্গে গড়তেও হবে।”

রাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে সতর্ক করে মাহফুজ আলম বলেন, “রাষ্ট্র ভঙ্গুর/ফেইল্ড হলে জুলাইয়ের ছাত্র-জনতা পরাস্ত হবে। অন্যদিকে, রাষ্ট্র ফ্যাসিবাদী হলে জুলাইয়ের আকাঙ্ক্ষা বিপর্যস্ত হবে। আমাদের উচিত, কোনোটাই ঘটতে না দেওয়া।”

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত