কড়া নিরাপত্তায় উল্লাপাড়া পার হলো ইউরেনিয়াম বহনকারী লরিবহর
- আপলোডের সময় : Saturday, October 3, 2026,

কড়া নিরাপত্তায় উল্লাপাড়া পার হলো ইউরেনিয়াম বহনকারী লরিবহর
সেনাবাহিনীর নেতৃত্বে কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ইউরেনিয়াম বহনকারী লরিবহর যাত্রা শুরু করেছে। চারটি বিশেষ লরিতে করে সড়কপথে পারমাণবিক জ্বালানিটি প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।
শনিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুলের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগার এলাকায় যাত্রাবিরতি দেয় লরিবহরটি। প্রায় এক ঘণ্টা বিরতির পর বহরটি আবার রূপপুরের উদ্দেশে রওনা হয় বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুর রহমান।
জানা গেছে, শনিবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দর থেকে ইউরেনিয়াম বহনকারী লরিবহরটি যাত্রা শুরু করে। বহরের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করছেন। সম্ভাব্য ঝুঁকি এড়াতে পুরো যাত্রাপথে সতর্কতামূলক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে পারমাণবিক জ্বালানিবাহী বিশেষ উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের দায়িত্বশীল কর্মকর্তারা চালানটি বুঝে নেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. মাহাবুর রহমান জানান, ইউরেনিয়াম বহনকারী লরিবহরটি শনিবার সকাল ৯টা ৩৫ মিনিটে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের পাঁচলিয়া আন্তঃনগর ট্রাক বিশ্রামাগারে যাত্রাবিরতি দেয়।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।