কোটালীপাড়ায় সিনিয়র-জুনিয়র একাদশের প্রীতি ফুটবল ম্যাচ
- আপলোডের সময় : Sunday, September 20, 2026,

কোটালীপাড়ায় সিনিয়র-জুনিয়র একাদশের প্রীতি ফুটবল ম্যাচ
মো. হাসান শেখ
স্টাফ রিপোর্টার, আমার সকাল ২৪
গোপালগঞ্জ
‘ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল—মাদক ছেড়ে খেলতে চল’—এই স্লোগানকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার টুপুরিয়া গ্রামে তরুণ ও যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টুপুরিয়া সিনিয়র একাদশ ও জুনিয়র একাদশের মধ্যে অনুষ্ঠিত এ খেলায় সিনিয়র একাদশ বিজয়ী হয়। ম্যাচকে ঘিরে স্থানীয় তরুণ ও যুবকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলোয়াড়দের মধ্যে জার্সি ও ফুটবল বিতরণ এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন কুশলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী সবুজ ফকির।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলামুখী করাই এ আয়োজনের মূল লক্ষ্য। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ সময় উপস্থিত ব্যক্তিরা তরুণ সমাজকে মাঠমুখী করতে স্থানীয়ভাবে আরও খেলাধুলার আয়োজনের প্রয়োজনীয়তার কথা বলেন।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।