কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক
- আপলোডের সময় : Tuesday, September 8, 2026,

কেশবপুরে ১২০ পিস ইয়াবাসহ একজন আটক
মোঃ বিল্লাল হোসেন | ক্রাইম রিপোর্টার, আমার সকাল ২৪
যশোরের কেশবপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মো. ইব্রাহিম হোসেন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার (৬ সেপ্টেম্বর) উপজেলার কাটাখালি পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়েছে।



















লেখাটি আপনার কেমন লাগলো?
মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।