কেশবপুরে বিকাশ প্রতারণার অভিযোগে আটক, তল্লাশিতে ইয়াবা উদ্ধারের দাবি

  • আপলোডের সময় : Wednesday, October 7, 2026,
কেশবপুরে বিকাশ প্রতারণার অভিযোগে আটক, তল্লাশিতে ইয়াবা উদ্ধারের দাবি
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
কেশবপুরে বিকাশ প্রতারণার অভিযোগে আটক, তল্লাশিতে ইয়াবা উদ্ধারের দাবি

কেশবপুরে বিকাশ প্রতারণার অভিযোগে আটক, তল্লাশিতে ইয়াবা উদ্ধারের দাবি

এম সোহেল মেহেদী, কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে বিকাশের মাধ্যমে প্রতারণার অভিযোগে মো. হাসিবুর রহমান (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয় ব্যবসায়ীরা। পরে তার কাছ থেকে ৩০টির বেশি ইয়াবা ও নেশাজাতীয় সরঞ্জাম উদ্ধারের দাবি করেছেন স্থানীয়রা।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হাসানপুর বাজারের বটতলা সংলগ্ন মাছ বাজারের পাশে একটি বিকাশের দোকানে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

আটক হাসিবুর রহমান পটুয়াখালী সদর উপজেলার শের-ই-বাংলা সড়কের বাসিন্দা। তার বাবার নাম এমদাদুর রহমান (সেলিম)। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি একসময় পপুলার ফার্মাসিউটিক্যালসের কেশবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি ওই প্রতিষ্ঠানে কর্মরত নন।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, হাসিবুর রহমান বিভিন্ন বাজারে বিকাশের দোকানে গিয়ে মোটা অঙ্কের টাকা বিকাশ করে নেওয়ার পর দোকানদারকে আংশিক টাকা দিয়ে বাকি টাকা পরে দেওয়ার কথা বলে চলে যাওয়ার চেষ্টা করতেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।
উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু উৎসবমুখর পরিবেশে শশীভূষণ বাজার কমিটির নির্বাচন শুরু

সোমবার সন্ধ্যায় হাসানপুর বাজারের ওই বিকাশের দোকান থেকে তিনি দুই ধাপে মোট ৫৫ হাজার টাকা বিকাশ করে নেন বলে অভিযোগ করেন ব্যবসায়ীরা। এর বিপরীতে দোকানদারকে ১৫ হাজার টাকা দিয়ে বাকি টাকা পরে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করলে দোকানদার ও স্থানীয় ব্যবসায়ীরা তাকে ধাওয়া করে বাজারের গ্রামীণ টাওয়ারের কাছ থেকে আটক করে দোকানে নিয়ে আসেন।

পরে ব্যবসায়ীরা বাকি টাকা পরিশোধের জন্য চাপ দিলে তিনি তাৎক্ষণিকভাবে টাকা দিতে পারবেন না বলে সময় চান। তার বাড়ি অন্য এলাকায় হওয়া এবং সঙ্গে কোনো পরিচয়পত্র, প্রয়োজনীয় ডকুমেন্ট বা স্থানীয় জামিনদার না থাকায় ব্যবসায়ীরা তাকে আটকে রাখেন বলে জানা গেছে।

পরবর্তীতে বাজারের সভাপতির উপস্থিতিতে তার দেহ তল্লাশি করা হলে ৩০টির বেশি ইয়াবা ও অন্যান্য নেশাজাতীয় সরঞ্জাম পাওয়া যায় বলে স্থানীয়দের দাবি। খবর পেয়ে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসিবুর রহমানকে হেফাজতে নেয়।

পুলিশ সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে প্রতারণা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অধিকতর জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া নেওয়া হবে।

এদিকে স্থানীয় একাধিক সূত্রের দাবি, আটক হাসিবুর রহমান দীর্ঘদিন ধরে নেশাজাতীয় দ্রব্যের সঙ্গে জড়িত। তবে এসব অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত