কেশবপুরে পুলিশের অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

প্রতিনিধির নাম:
  • আপলোডের সময় : Monday, October 5, 2026,
কেশবপুরে পুলিশের অভিযানে ৯ আসামি গ্রেপ্তার
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কেশবপুরে পুলিশের অভিযানে ৯ আসামি গ্রেপ্তার

এম সোহেল মেহেদী, কেশবপুর (যশোর) প্রতিনিধি

যশোরের কেশবপুরে থানা পুলিশের পৃথক অভিযানে আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং নিয়মিত মামলার ৩ আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে রোববার সকালে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

কেশবপুর থানা সূত্রে জানা যায়, অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজের দিকনির্দেশনায় থানার সেকেন্ড অফিসার এসআই মাসুম বিল্লাহ, এসআই মনোজ কুমার ঘোষ, এসআই সাইমুন হোসাইন, এসআই তারা মিয়া, এএসআই রাসেল মাহমুদ ও এএসআই সনাতন মণ্ডলসহ পুলিশের পৃথক টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা জেন জি প্রজন্মের সম্পর্ক ও বিবাহ ভাবনা

আদালতের ওয়ারেন্টভুক্ত গ্রেপ্তারকৃতরা হলেন—হাড়িয়াঘোপ গ্রামের ফজর আলীর ছেলে ইব্রাহিম হোসেন (২৬), একই গ্রামের পীর আলী গাজীর ছেলে কামরুল ইসলাম (৩০), কেশবপুর পৌর শহরের আলতাপোল শান্তিপাড়া এলাকার আব্দুল করিমের ছেলে মারিকুল ইসলাম রনি (২৪), আক্তার হোসেনের ছেলে আজমল হোসেন শুভ (৩৪), রাজনগর-বাঁকাবর্শী গ্রামের হাফিজুর রহমানের ছেলে সোহেল রানা (২৪) এবং মাদারডাঙ্গা গ্রামের নাসিম মোড়লের ছেলে শরিফুল ইসলাম (৩৬)।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন

Ad served by Google দ্বারা বিজ্ঞাপন

আপনার পঠন অভ্যাস এবং সাইটের কনটেন্টের উপর ভিত্তি করে এই বিজ্ঞাপনটি দেখানো হচ্ছে। এটি আমাদের সাইট পরিচালনায় সহায়তা করে।
ধন্যবাদ! আমরা এই বিজ্ঞাপনটি আপনাকে আর দেখাবো না।

এদিকে এসআই মাসুম বিল্লাহ ও এসআই মনোজ কুমার ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল থানার নিয়মিত নাশকতা মামলায় শ্রীরামপুর গ্রামের হাতেম মোল্লার ছেলে আতিয়ার রহমান (৪২)কে গ্রেপ্তার করে। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা হিসেবে পরিচিত। এ ঘটনায় থানায় মামলা নম্বর ১৬।

অপরদিকে চিংড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ শামীম হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে চুরির মামলার সন্দিগ্ধ আসামি ডুমুরিয়া উপজেলার কাঁঠালতলা গ্রামের আজিবর সরদার ওরফে আবু তাহেরের ছেলে আক্তারুল সরদার আক্তার (৩৬)কে কেশবপুরের রেজাকাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা নম্বর ১২।

এছাড়া ভাল্লুকঘর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই দেব কুমার দাস সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে থানার নিয়মিত অপহরণ মামলার আসামি বেগমপুর গ্রামের সামাদ মোড়লের ছেলে মিরাজ হোসেন (১৯)কে গ্রেপ্তার করেন। এ ঘটনায় থানায় মামলা নম্বর ৩।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ হাফিজুর রহমান হাফিজ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং থানার নিয়মিত মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সকালে গ্রেপ্তারকৃতদের যশোর আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন:

লেখাটি আপনার কেমন লাগলো?

মন্তব্য করতে সাইন-আপ বা লগইনের প্রয়োজন নেই - সরাসরি আপনার মতামত লিখুন।

একটি মন্তব্য লিখুন

আমার সকাল ২৪  ই – পেপার

এ সংক্রান্ত